Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইয়েমেনে সৌদির বিমান হামলায় নিহত বেড়ে ৩৩

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ এএম

ইয়েমেনে সৌদির বিমান হামলায় নিহত বেড়ে ৩৩

ইয়েমেনের সানার কাছে বানি হুশাইশে বিমান হামলায় আহত ছেলেকে অ্যাম্বুলেন্সের ভেতরে স্ট্রেচারে শুয়ে থাকা অবস্থায় সান্ত্বনা দিচ্ছেন এক মা। ছবি: সংগৃহীত

Advertisement

ইয়েমেনের রাজধানী সানার কাছে একটি গ্রামে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩৯ জন।

হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আলাসবাহি এ তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরার

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, শনিবার (৭ নভেম্বর) সানার পূর্বাঞ্চলে বানি হাশিশ জেলার আল শারিয়াহ গ্রামে কয়েক দফা বিমান হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন জোট।


আলাসবাহির দাবি, হামলায় গ্রামের বেশ কয়েকটি বাড়িঘর, সড়ক, অ্যাম্বুলেন্সকর্মী এবং বেসামরিক প্রতিরক্ষা দলের সদস্যরা লক্ষ্যবস্তুতে পরিণত হন।

তিনি আরও জানান, হামলার পর হতাহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৩৯ জন।

এদিকে এ হামলার বিষয়ে এখন পর্যন্ত সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইয়েমেনে বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ২৫

ইয়েমেনে বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ২৫

পোল্যান্ডে পর্যটন এলাকায় বন্দুক হামলায় নিহত ৫

পোল্যান্ডে পর্যটন এলাকায় বন্দুক হামলায় নিহত ৫

মিছিল থেকে পুলিশের ওপর হামলা-গাড়ি ভাঙচুর, আ.লীগের ১৬ নেতাকর্মী গ্রেফতার

মিছিল থেকে পুলিশের ওপর হামলা-গাড়ি ভাঙচুর, আ.লীগের ১৬ নেতাকর্মী গ্রেফতার

ভিসা সহজ করল সৌদি আরব, পাবে যেসব দেশ

ভিসা সহজ করল সৌদি আরব, পাবে যেসব দেশ

সড়ক দুর্ঘটনায় সৌদিতে নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

সড়ক দুর্ঘটনায় সৌদিতে নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

ইয়েমেনে বাজারে ভয়াবহ হামলা, নিহত ৩০

ইয়েমেনে বাজারে ভয়াবহ হামলা, নিহত ৩০

আরও পড়ুন

ইয়েমেনে সৌদির বিমান হামলায় নিহত বেড়ে ৩৩

ইয়েমেনে সৌদির বিমান হামলায় নিহত বেড়ে ৩৩

ইসরাইলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট

ইসরাইলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট

গাজায় বৃষ্টিতে প্লাবিত বাস্তুচ্যুতদের হাজার হাজার তাঁবু

গাজায় বৃষ্টিতে প্লাবিত বাস্তুচ্যুতদের হাজার হাজার তাঁবু

ইয়েমেনে বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ২৫

ইয়েমেনে বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ২৫

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম