Logo
Logo
×

Advertisement

মধ্যপ্রাচ্য

গাজায় বৃষ্টিতে প্লাবিত বাস্তুচ্যুতদের হাজার হাজার তাঁবু

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫২ পিএম

গাজায় বৃষ্টিতে প্লাবিত বাস্তুচ্যুতদের হাজার হাজার তাঁবু

ছবি: গেটি ইমেজেস

Advertisement

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ভারি বৃষ্টিতে তলিয়ে গেছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের বসবাসের হাজার হাজার তাঁবু। এতে চরম দুর্ভোগে পড়েছেন আশ্রয়হীন মানুষ। জাতিসংঘের এক কর্মকর্তা জানিয়েছেন, উপত্যকাটির প্রায় সব মানুষেরই এখন জরুরি সহায়তা প্রয়োজন।

শনিবার (৭ নভেম্বর) বিবিসির খবরে জানানো হয়, বৃষ্টির পানি থেকে তাঁবু রক্ষা করতে হাড়ি-পাতিল দিয়ে পানি সরানোর চেষ্টা করছেন বাসিন্দারা। অনেকেই জানিয়েছেন, বৃষ্টিতে তাদের তাঁবু পানিতে ডুবে যাওয়ায় আশ্রয়হীন হয়ে পড়েছেন তারা।

ফিলিস্তিনে ইউনিসেফের প্রতিনিধি জোনাথন ভেইচ বলেন, ভারি যন্ত্রপাতি ও ইঞ্জিন অয়েলের মতো প্রয়োজনীয় সরঞ্জাম গাজায় প্রবেশে ইসরাইলের বিধিনিষেধের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।

হামাসের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধের কারণে গাজার প্রায় ৯০ শতাংশ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। তাদের অনেকেই একাধিকবার ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। পাশাপাশি বিশুদ্ধ পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থার সংকটেও ভুগছেন তারা।


ত্রাণ সংস্থাগুলো বলছে, বর্ষা মৌসুম শুরু হওয়ায় পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।

মধ্য গাজার দেইর আল-বালাহ থেকে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জোনাথন ভেইচ বলেন, ‘পরিস্থিতি ভয়াবহ এবং মানুষ চরম অসহায় অবস্থায় রয়েছে। আমরা যতটা সম্ভব সহায়তা দেওয়ার চেষ্টা করছি। কিন্তু এখন গাড়ি নিয়ে রাস্তায় বের হলেই মানুষ আমাদের থামিয়ে সাহায্যের জন্য আকুতি জানাচ্ছেন।’

গাজার হামাস পরিচালিত সরকারের দাবি, ভারি বৃষ্টিতে প্রায় ৭০ হাজার তাঁবু পানিতে ডুবে গেছে। সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, ফাটল ধরা দেয়াল ও ছাদের কয়েক ডজন অংশ ধসে পড়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ধ্বংসস্তূপে নতুন জীবনের স্বপ্ন, ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে

ধ্বংসস্তূপে নতুন জীবনের স্বপ্ন, ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে

আইজেনকোট না নেতানিয়াহু? শেষ পর্যন্ত যার হাতে যাচ্ছে ইসরাইলের মসনদ

আইজেনকোট না নেতানিয়াহু? শেষ পর্যন্ত যার হাতে যাচ্ছে ইসরাইলের মসনদ

ইসরাইলে সরকার গঠন করছে কারা, জানা যাবে কাল

ইসরাইলে সরকার গঠন করছে কারা, জানা যাবে কাল

নতুন নির্বাচন নাকি সরকার গঠন? রাজনৈতিক গোলকধাঁধায় আটকে গেছে ইসরাইল

আল-জাজিরার বিশ্লেষণ নতুন নির্বাচন নাকি সরকার গঠন? রাজনৈতিক গোলকধাঁধায় আটকে গেছে ইসরাইল

‘ইরানে হামলা চালালে জ্বালানি তেলের দাম ১৫০ ডলার ছাড়াবে’

‘ইরানে হামলা চালালে জ্বালানি তেলের দাম ১৫০ ডলার ছাড়াবে’

‘ইরানে ফের হামলা চালালে লক্ষ্যবস্তু হবে ইউরোপ’

‘ইরানে ফের হামলা চালালে লক্ষ্যবস্তু হবে ইউরোপ’

আরও পড়ুন

গাজায় বৃষ্টিতে প্লাবিত বাস্তুচ্যুতদের হাজার হাজার তাঁবু

গাজায় বৃষ্টিতে প্লাবিত বাস্তুচ্যুতদের হাজার হাজার তাঁবু

ইয়েমেনে বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ২৫

ইয়েমেনে বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ২৫

এবার ইরানের ওপর স্থল অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

এবার ইরানের ওপর স্থল অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের মিসাইলের পাল্লার ওপর থেকে সব বিধিনিষেধ উঠে গেছে: আইআরজিসি

ইরানের মিসাইলের পাল্লার ওপর থেকে সব বিধিনিষেধ উঠে গেছে: আইআরজিসি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম