Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আল-জাজিরার বিশ্লেষণ

আইজেনকোট কি ইসরাইলের নীতিতে পরিবর্তন আনবেন?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পিএম

আইজেনকোট কি ইসরাইলের নীতিতে পরিবর্তন আনবেন?

ছবি: সংগৃহীত

Advertisement

ইসরাইলের নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন ‘য়াশার’ পার্টির নেতা ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট। প্রেসিডেন্ট আইজাক হারজোগ তাকে সরকার গঠনের জন্য ২৮ দিন সময় দিয়েছেন। এই সময়ের মধ্যে জোট বাঁধতে না পারলে সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সুযোগ দেওয়া হবে, অন্যথায় দেশে আবারও নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে।

আইজেনকোটের জন্য সরকার গঠন অত্যন্ত জটিল। সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে তাকে হয় অতি-গোঁড়া ইহুদি দলগুলোর সঙ্গে চুক্তি করতে হবে (যারা তরুণদের সামরিক সেবা থেকে অব্যাহতি চায়), না হয় ইসরাইলি-আরব দলগুলোর সমর্থন নিতে হবে। তবে কট্টর ধর্মীয় দলগুলোকে বাদ দিয়ে আরব দলগুলোর ওপর নির্ভর করতে তিনি কতটা রাজি হবেন, তা নিয়ে সংশয় রয়েছে।

গাজা ও ইরানে দীর্ঘ সংঘাতের কারণে মার্কিন রাজনীতি ও সাধারণ জনগণের কাছে ইসরাইলের ভাবমূর্তি এখন সর্বনিম্ন পর্যায়ে। যুক্তরাষ্ট্র থেকে সামরিক সহায়তা কমার যে ঝুঁকি তৈরি হয়েছে, তা সামলানো নতুন প্রধানমন্ত্রীর জন্য বড় চ্যালেঞ্জ হবে।

নেতানিয়াহুর বিলাসী ও রাজনৈতিক চাতুরীর বিপরীতে সাধারণ ইসরাইলিদের কাছে আইজেনকোট একজন নীতিবান সামরিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। ২০২৩ সালের যুদ্ধের সময় গাজায় তার নিজের এক ছেলে ও দুই ভাগ্নে নিহত হন, যা তাকে জনগণের কাছে আরও সমবেদনাময় করে তুলেছে।

আইজেনকোট নেতানিয়াহুর রাজনৈতিক প্রতিপক্ষ হলেও ফিলিস্তিনিদের নীতিতে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা কম। তিনি বিতর্কিত ‘দাহিয়ে ডকট্রিন’-এর স্থপতি, যে নীতি বেসামরিক এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো সমর্থন করে। তার সেনাপ্রধান থাকাকালীন সময়েও গাজা ও পশ্চিম তীরে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। ফলে নেতানিয়াহুর বিদায় ঘটলেও ইসরাইলের কঠোর দমননীতি একই রকম থাকতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নির্বাচনের ফল বানচালের চেষ্টা নেতানিয়াহুর দলের

নির্বাচনের ফল বানচালের চেষ্টা নেতানিয়াহুর দলের

আইজেনকটের সামনে ৫ পথ, ভুলের অপেক্ষায় নেতানিয়াহু

আইজেনকটের সামনে ৫ পথ, ভুলের অপেক্ষায় নেতানিয়াহু

ইসরাইলে কি তবে নেতানিয়াহু অধ্যায়ের অবসান?

ইসরাইলে কি তবে নেতানিয়াহু অধ্যায়ের অবসান?

আইজেনকটের সরকার গঠনের পথে ৬ বাধা

বিদায় নিচ্ছেন নেতানিয়াহু? আইজেনকটের সরকার গঠনের পথে ৬ বাধা

নেতানিয়াহুকে সরাতে বিরোধীদের নতুন কৌশল

নেতানিয়াহুকে সরাতে বিরোধীদের নতুন কৌশল

নির্বাচনে কারচুপির অভিযোগ, ফল চ্যালেঞ্জ করবে নেতানিয়াহুর দল

নির্বাচনে কারচুপির অভিযোগ, ফল চ্যালেঞ্জ করবে নেতানিয়াহুর দল

আরও পড়ুন

এক সপ্তাহে ৯৫৮৯ প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

এক সপ্তাহে ৯৫৮৯ প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

আল-জাজিরার বিশ্লেষণ আইজেনকোট কি ইসরাইলের নীতিতে পরিবর্তন আনবেন?

আইজেনকোট কি ইসরাইলের নীতিতে পরিবর্তন আনবেন?

যুক্তরাষ্ট্রের স্থল অবরোধের বিষয়ে যা বলল ইরান

যুক্তরাষ্ট্রের স্থল অবরোধের বিষয়ে যা বলল ইরান

দক্ষ কর্মী ও শিক্ষার্থী নেবে কানাডা, ৩ বছরের পরিকল্পনা ঘোষণা

দক্ষ কর্মী ও শিক্ষার্থী নেবে কানাডা, ৩ বছরের পরিকল্পনা ঘোষণা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম