Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

দক্ষ কর্মী ও শিক্ষার্থী নেবে কানাডা, ৩ বছরের পরিকল্পনা ঘোষণা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পিএম

দক্ষ কর্মী ও শিক্ষার্থী নেবে কানাডা, ৩ বছরের পরিকল্পনা ঘোষণা

ছবি: সংগৃহীত

Advertisement

অর্থনৈতিক প্রবৃদ্ধি চাঙ্গা রাখতে এবং স্থানীয় শ্রমবাজারের ঘাটতি মেটাতে বিশাল অভিবাসন পরিকল্পনা হাতে নিয়েছে কানাডা। দেশটির অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিভাগ (আইআরসিসি) ঘোষিত ২০২৭ থেকে ২০২৯ মেয়াদের পরিকল্পনা অনুযায়ী, বিশ্বজুড়ে দক্ষ কর্মী, শিক্ষার্থী ও অভিবাসীদের আকৃষ্ট করতে তিন বছরে মোট ১১ লাখ ৪০ হাজার মানুষকে স্থায়ী বাসিন্দার (পিআর) মর্যাদা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আইআরসিসির তথ্য অনুযায়ী, প্রতি বছর গড়ে ৩ লাখ ৮০ হাজার করে নতুন স্থায়ী বাসিন্দা নেওয়া হবে। তবে পরিস্থিতি ভেদে প্রতি বছরের এই সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ৫০০ থেকে ৪ লাখ ২২ হাজারের মধ্যে সমন্বয় করা হতে পারে। এই পরিকল্পনায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে দক্ষ পেশাজীবীদের অর্থনৈতিক অভিবাসন কর্মসূচিতে, যার মাধ্যমে তিন বছরে ৭ লাখ ৩৪ হাজার ১০০ জন পিআর সুবিধা পাবেন। এ ছাড়া পরিবার পুনর্মিলন আওতায় ২ লাখ ৪৩ হাজার, শরণার্থী শ্রেণিতে ১ লাখ ৪৭ হাজার ৯০০ এবং মানবিক আশ্রয়ে ১৫ হাজার জনকে স্থায়ী মর্যাদা দেওয়া হবে। পাশাপাশি ফরাসিভাষী জনগোষ্ঠীর সংখ্যা বাড়াতে কুইবেকের বাইরে প্রতি বছর ফরাসিভাষীদের জন্য নির্দিষ্ট কোটা বাড়িয়ে ২০২৯ সালের মধ্যে মোট অভিবাসীর ১২ শতাংশে উন্নীত করার লক্ষ্য রাখা হয়েছে।

স্থায়ী অভিবাসনের পাশাপাশি এই তিন বছরে আরও ১১ লাখ ১০ হাজার জন অস্থায়ী বাসিন্দাকে স্বাগত জানাবে কানাডা (প্রতি বছর ৩ লাখ ৭০ হাজার)। এর মধ্যে প্রতি বছর ১ লাখ ৫০ হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী এবং ২ লাখ ২০ হাজার বিদেশি কর্মী নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। কর্মীদের জন্য বরাদ্দকৃত ভিসার মধ্যে ১ লাখ ৭০ হাজার থাকবে এলএমআইএ মুক্ত ‘ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম’-এর অধীনে এবং বাকি ৫০ হাজার দেওয়া হবে ‘টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রাম’-এর আওতায়।

সূত্র: কানাডা ডট সিএ

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানকে সহায়তার অভিযোগে কানাডার ৮ প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

ইরানকে সহায়তার অভিযোগে কানাডার ৮ প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

কানাডায় উচ্চশিক্ষার সুযোগ, থাকবে এককালীন বৃত্তি

কানাডায় উচ্চশিক্ষার সুযোগ, থাকবে এককালীন বৃত্তি

কানাডার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, পাবেন ৫৯ হাজার ডলার

কানাডার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, পাবেন ৫৯ হাজার ডলার

কানাডায় ভিসা জালিয়াতি, ৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

কানাডায় ভিসা জালিয়াতি, ৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

কানাডায় দুই শতাধিক বাংলাদেশির ভিসা আবেদনে বড় জালিয়াতি অভিযোগ

কানাডায় দুই শতাধিক বাংলাদেশির ভিসা আবেদনে বড় জালিয়াতি অভিযোগ

কানাডার সঙ্গেই থাকছে আলবার্টা, ধাক্কা খেলেন ট্রাম্পের মিত্ররা

কানাডার সঙ্গেই থাকছে আলবার্টা, ধাক্কা খেলেন ট্রাম্পের মিত্ররা

আরও পড়ুন

দক্ষ কর্মী ও শিক্ষার্থী নেবে কানাডা, ৩ বছরের পরিকল্পনা ঘোষণা

দক্ষ কর্মী ও শিক্ষার্থী নেবে কানাডা, ৩ বছরের পরিকল্পনা ঘোষণা

রিয়াদে আরামকোর ভবনে ক্ষেপাণাস্ত্র হামলা হুথিদের, ব্যাপক ক্ষয়ক্ষতি

রিয়াদে আরামকোর ভবনে ক্ষেপাণাস্ত্র হামলা হুথিদের, ব্যাপক ক্ষয়ক্ষতি

নির্বাচনের ফল বানচালের চেষ্টা নেতানিয়াহুর দলের

নির্বাচনের ফল বানচালের চেষ্টা নেতানিয়াহুর দলের

আইজেনকটের সামনে ৫ পথ, ভুলের অপেক্ষায় নেতানিয়াহু

আইজেনকটের সামনে ৫ পথ, ভুলের অপেক্ষায় নেতানিয়াহু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম