Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

কানাডায় উচ্চশিক্ষার সুযোগ, থাকবে এককালীন বৃত্তি

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১০:০৯ পিএম

কানাডায় উচ্চশিক্ষার সুযোগ, থাকবে এককালীন বৃত্তি

Advertisement

কানাডায় উচ্চশিক্ষা নিতে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের সুযোগ দিচ্ছে দেশটির সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়। ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এর আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের স্নাতক পর্যায়ে পড়াশোনার জন্য এককালীন ১০ হাজার কানাডীয় ডলার দেওয়া হবে।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়, কানাডা।

স্কলারশিপের নাম: ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস।

পড়াশোনার স্তর: স্নাতক।

সুযোগ-সুবিধা—

  • * নির্বাচিত শিক্ষার্থীরা এককালীন ১০ হাজার কানাডীয় ডলার পাবেন;
  • * কানাডায় উচ্চশিক্ষা গ্রহণ ও দেশটির সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ পাবেন।

আবেদনের যোগ্যতা—

  • * আবেদনকারীকে আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;
  • * স্নাতক প্রোগ্রামে ভর্তির জন্য উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
  • * ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে নির্ধারিত ভাষাগত শর্ত পূরণ করতে হবে।

আবেদন পদ্ধতি: আগ্রহী শিক্ষার্থীদের প্রথমে সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পছন্দের স্নাতক প্রোগ্রাম নির্বাচন করতে হবে। এরপর সংশ্লিষ্ট প্রোগ্রামের ভর্তির যোগ্যতা ও প্রয়োজনীয় শর্ত জেনে অনলাইনে আবেদন করতে হবে।

স্কলারশিপের বিস্তারিত তথ্য ও আবেদনসংক্রান্ত নির্দেশনা পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে

আবেদনের শেষ সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৭

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কানাডার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, পাবেন ৫৯ হাজার ডলার

কানাডার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, পাবেন ৫৯ হাজার ডলার

কানাডায় ভিসা জালিয়াতি, ৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

কানাডায় ভিসা জালিয়াতি, ৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

কানাডায় দুই শতাধিক বাংলাদেশির ভিসা আবেদনে বড় জালিয়াতি অভিযোগ

কানাডায় দুই শতাধিক বাংলাদেশির ভিসা আবেদনে বড় জালিয়াতি অভিযোগ

কানাডার সঙ্গেই থাকছে আলবার্টা, ধাক্কা খেলেন ট্রাম্পের মিত্ররা

কানাডার সঙ্গেই থাকছে আলবার্টা, ধাক্কা খেলেন ট্রাম্পের মিত্ররা

কানাডায় সেনাঘাঁটিতে আগুনে নিহত ৪, যেভাবে সূত্রপাত

কানাডায় সেনাঘাঁটিতে আগুনে নিহত ৪, যেভাবে সূত্রপাত

কানাডায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, বহু হতাহতের শঙ্কা

কানাডায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, বহু হতাহতের শঙ্কা

আরও পড়ুন

কানাডায় উচ্চশিক্ষার সুযোগ, থাকবে এককালীন বৃত্তি

কানাডায় উচ্চশিক্ষার সুযোগ, থাকবে এককালীন বৃত্তি

হংকংয়ে বিনা খরচে পিএইডির সুযোগ, তালিকায় আছে বাংলাদেশি শিক্ষার্থীরাও

হংকংয়ে বিনা খরচে পিএইডির সুযোগ, তালিকায় আছে বাংলাদেশি শিক্ষার্থীরাও

বিপাকে প্রতিবাদকারী শিক্ষার্থীরা ঢাবির ডিনের ছেলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

ঢাবির ডিনের ছেলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা পেছাচ্ছে!

বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা পেছাচ্ছে!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম