Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কানাডায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, বহু হতাহতের শঙ্কা

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৮ এএম

কানাডায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, বহু হতাহতের শঙ্কা

কানাডার প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগুইন্টি।

Advertisement

কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুনে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় শনিবার (১৭ অক্টোবর) এ ঘটনা বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগুইন্টি। তবে আগুনে কয়জন মারা গেছেন বা আহত হয়েছেন, তা নিশ্চিত করতে পারেননি তিনি।

এক সংবাদ সম্মেলনে ম্যাকগুইন্টি বলেন, কানাডীয় সশস্ত্র বাহিনী স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করছে। তিনি বর্তমান পরিস্থিতিকে ‘অত্যন্ত নাজুক’ বলে বর্ণনা করেছেন।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক্স বার্তায় লিখেছেন, একটি ‘গুরুতর ঘটনায় বড় ধরনের অগ্নিকাণ্ড’ ঘটেছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই সব সাহসী নারী ও পুরুষের প্রতি আমার সমবেদনা রইল।

যেখানে আগুন লেগেছে, সেই ‘কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইট’ দেশটির অন্যতম ব্যস্ত সামরিক প্রশিক্ষণ ঘাঁটি।


কানাডিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (সিবিসি) জানিয়েছে, এই ঘাঁটিতে সরাসরি গোলাবারুদ ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয়। এখানে সাধারণ সময়ে ৬৯০ জন সামরিক এবং ৩০০ জন বেসামরিক কর্মী কর্মরত থাকেন।

ওয়েনরাইট মিউনিসিপ্যাল ডিস্ট্রিক্ট জানিয়েছে, শনিবারের আগুন তীব্র বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘাঁটির সীমানা ভেদ করে বাইরে চলে আসে।

ম্যাকগুইন্টি সাংবাদিকদের বলেন, ‘সাম্প্রতিক অতীতে এমন ঘটনা ঘটেছে বলে আমার মনে পড়ে না।’

আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ বলেছেন, এই গুরুতর ও মর্মান্তিক অগ্নিকাণ্ড প্রদেশের অনেক সাহসী সামরিক সদস্যের ওপর প্রভাব ফেলেছে। তিনি আরও জানান, পরিস্থিতি সামাল দিতে এবং তদন্তের জন্য প্রাদেশিক কর্তৃপক্ষ কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে।

ঠিক কখন আগুন লেগেছিল তা স্পষ্ট নয়, তবে স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে (১৭:৩০) কর্তৃপক্ষ প্রথম এই ঘটনা সম্পর্কে তথ্য প্রকাশ করে।

স্থানীয় প্রশাসন বাসিন্দাদের ওই এলাকা এড়িয়ে চলার এবং জরুরি পরিষেবার যানবাহন চলাচলের জন্য পথ ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে। সূত্র: বিবিসি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হরমুজে দুই তেলবাহী জাহাজে আগুন

হরমুজে দুই তেলবাহী জাহাজে আগুন

পুড়ে বিকৃত ১০ লাশ, পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহের উদ্যোগ

পুড়ে বিকৃত ১০ লাশ, পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহের উদ্যোগ

দোতলা থেকে লাফিয়ে বাঁচলেন আশিকুল, হারালেন স্ত্রীসহ ৬ স্বজন

দোতলা থেকে লাফিয়ে বাঁচলেন আশিকুল, হারালেন স্ত্রীসহ ৬ স্বজন

কক্সবাজারে অগ্নিকাণ্ডে ঢাবি শিক্ষার্থী নাফিসের মৃত্যুতে উপাচার্যের শোক

কক্সবাজারে অগ্নিকাণ্ডে ঢাবি শিক্ষার্থী নাফিসের মৃত্যুতে উপাচার্যের শোক

‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’

‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’

তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ একই পরিবারের ৬ জন নিহত

কক্সবাজারে অগ্নিকাণ্ড তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ একই পরিবারের ৬ জন নিহত

আরও পড়ুন

ল্যুভরে চুরি, এবার নিরাপত্তার দায়িত্ব চান সাবেক চোর

ল্যুভরে চুরি, এবার নিরাপত্তার দায়িত্ব চান সাবেক চোর

স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ

স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ

‘তেলের দাম আরও বাড়তে পারে’

‘তেলের দাম আরও বাড়তে পারে’

হরমুজে দুই তেলবাহী জাহাজে আগুন

হরমুজে দুই তেলবাহী জাহাজে আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম