হংকংয়ে বিনা খরচে পিএইডির সুযোগ, তালিকায় আছে বাংলাদেশি শিক্ষার্থীরাও
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা খরচে পিএইচডি করার সুযোগ দিচ্ছে হংকং। হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম এর আওতায় ২০২৭-২৮ শিক্ষাবর্ষে ৪০০ জন আন্তর্জাতিক শিক্ষার্থীকে এ ফেলোশিপ দেওয়া হবে।
নির্বাচিত শিক্ষার্থীরা বার্ষিক উপবৃত্তির পাশাপাশি সম্মেলন ও গবেষণাভ্রমণের জন্য ভাতাও পাবেন।
প্রতিষ্ঠানের নাম: হংকং রিসার্চ গ্রান্টস কাউন্সিল (আরজিসি)।
ফেলোশিপের নাম: হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম।
শিক্ষাবর্ষ: ২০২৭-২৮।
ফেলোশিপের সংখ্যা: ৪০০টি।
ফেলোশিপের মেয়াদ: তিন বছর পর্যন্ত।
বিষয়: বিজ্ঞান, চিকিৎসা, প্রকৌশল ও প্রযুক্তি, মানবিক, সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা বিষয়ে পিএইচডি করার সুযোগ রয়েছে।
যেসব বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ—
১. সিটি ইউনিভার্সিটি অব হংকং;
২. হংকং ব্যাপটিস্ট ইউনিভার্সিটি;
৩. লিংনান ইউনিভার্সিটি;
৪. চাইনিজ ইউনিভার্সিটি অব হংকং;
৫. হংকং এডুকেশন ইউনিভার্সিটি;
৬. হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি;
৭. হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি;
৮. হংকং ইউনিভার্সিটি।
সুযোগ-সুবিধা—
তিন বছর পর্যন্ত বার্ষিক উপবৃত্তি;
সম্মেলন ও গবেষণাভ্রমণের জন্য ভাতা;
সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় থেকে অন্যান্য সুযোগ-সুবিধা।
আবেদনের যোগ্যতা—
* সদ্য স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং পূর্ণকালীন পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে আগ্রহী—এমন আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;
* ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল থাকতে হবে;
* ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। আইইএলটিএসসহ ইংরেজি দক্ষতার সনদ প্রয়োজন হতে পারে। তবে একাডেমিক কোর্স ইংরেজি মাধ্যমে সম্পন্ন হলে আইইএলটিএসের প্রয়োজন নেই;
* গবেষণার সক্ষমতা ও সম্ভাবনা থাকতে হবে;
* যোগাযোগ ও আন্তব্যক্তিক দক্ষতা থাকতে হবে;
* নেতৃত্ব দেওয়ার সক্ষমতা থাকতে হবে।
আবেদন পদ্ধতি: আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে হংকং পিএইচডি ফেলোশিপের জন্য প্রাথমিক আবেদন করতে হবে।
আবেদন ও বিস্তারিত তথ্য জানা যাবে হংকং পিএইচডি ফেলোশিপ স্কিমের ওয়েবসাইটে।
আবেদনের শেষ সময়: ১ ডিসেম্বর ২০২৬।
