Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নেতানিয়াহুকে সরাতে বিরোধীদের নতুন কৌশল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০১:০৯ পিএম

নেতানিয়াহুকে সরাতে বিরোধীদের নতুন কৌশল

নেতানিয়াহুকে হটিয়ে দিতে পারেন আইজেনকট। সংগৃহীত ছবি

Advertisement

ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে নতুন কৌশল নিয়েছে বিরোধীরা। এর অংশ হিসেবে দেশটির পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন বিরোধী নেতা ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট। শনিবার (৭ নভেম্বর) তাকে এ দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।

গত ২৭ অক্টোবরের নির্বাচনে কোনো দল বা জোটই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। পার্লামেন্টের ১২০টি আসনের মধ্যে নেতানিয়াহুর ডানপন্থি ও ধর্মীয় জোট পেয়েছে ৫৩টি। অন্যদিকে আইজেনকটের নেতৃত্বাধীন চার দলের জোট পেয়েছে ৪৮টি আসন। আর আরব নেতৃত্বাধীন দলগুলো পেয়েছে রেকর্ড ১৯টি আসন।

সরকার গঠনের দায়িত্ব নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় ৬৭ জন আইনপ্রণেতা আইজেনকটের পক্ষে মত দেন। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে সমর্থন জানান ৪৬ জন। এর ভিত্তিতে আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেন প্রেসিডেন্ট।

সরকার গঠনের জন্য আইজেনকট ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানো যেতে পারে। তবে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে তাকে অন্তত ৬১ জন আইনপ্রণেতার সমর্থন জোগাড় করতে হবে।

আরব নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে সরকার গঠনে অনাগ্রহী আইজেনকটের সামনে এখন বড় চ্যালেঞ্জ অতি-অর্থোডক্স ইহুদি দল ইউনাইটেড তোরাহ জুডাইজম ও শাসের সমর্থন পাওয়া। এই দুই দলের সমর্থন পেলে তার জোটের আসনসংখ্যা ৬১-তে পৌঁছাবে।

এদিকে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্যে আইজেনকটকে সমর্থন দিয়েছে আরব নেতৃত্বাধীন দলগুলো। জয়েন্ট লিস্টের জ্যেষ্ঠ নেতা আহমাদ তিবি বলেছেন, নেতানিয়াহু, ইতামার বেন-গভির ও বেজালেল স্মোত্রিচের সরকারকে ক্ষমতা থেকে সরানোই তাদের অগ্রাধিকার।

তবে আরব দলগুলোর সমর্থনে বিরোধী জোট সরকার গঠন করলে ইসরাইলের পতন ঘটবে বলে সতর্ক করেছেন নেতানিয়াহু।

২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইসরাইলের সেনাপ্রধান ছিলেন আইজেনকট। সরকার গঠনে ব্যর্থ হলে প্রেসিডেন্ট অন্য কাউকে দায়িত্ব দিতে পারবেন। শেষ পর্যন্ত কেউ সরকার গঠন করতে না পারলে ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নির্বাচনে কারচুপির অভিযোগ, ফল চ্যালেঞ্জ করবে নেতানিয়াহুর দল

নির্বাচনে কারচুপির অভিযোগ, ফল চ্যালেঞ্জ করবে নেতানিয়াহুর দল

ইসরাইলের পতন হতে যাচ্ছে, কেন বললেন নেতানিয়াহু

ইসরাইলের পতন হতে যাচ্ছে, কেন বললেন নেতানিয়াহু

ইসরাইলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট

ইসরাইলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট

গাজায় বৃষ্টিতে প্লাবিত বাস্তুচ্যুতদের হাজার হাজার তাঁবু

গাজায় বৃষ্টিতে প্লাবিত বাস্তুচ্যুতদের হাজার হাজার তাঁবু

ট্রাম্পের ভরাডুবিতে এবার কি ইরান যুদ্ধ থামবে?

ট্রাম্পের ভরাডুবিতে এবার কি ইরান যুদ্ধ থামবে?

আইজেনকোট না নেতানিয়াহু? শেষ পর্যন্ত যার হাতে যাচ্ছে ইসরাইলের মসনদ

আইজেনকোট না নেতানিয়াহু? শেষ পর্যন্ত যার হাতে যাচ্ছে ইসরাইলের মসনদ

আরও পড়ুন

নেতানিয়াহুকে সরাতে বিরোধীদের নতুন কৌশল

নেতানিয়াহুকে সরাতে বিরোধীদের নতুন কৌশল

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

দীপাবলিতে প্রত্যেক কর্মীকে ১ লাখ রুপি বোনাস দিলেন ব্যবসায়ী

দীপাবলিতে প্রত্যেক কর্মীকে ১ লাখ রুপি বোনাস দিলেন ব্যবসায়ী

বৃষ্টিতে ভাসছে গাজা, বাড়ছে মানবিক সংকট

বৃষ্টিতে ভাসছে গাজা, বাড়ছে মানবিক সংকট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম