Advertisement
গাদি আইজেনকট
গাদি আইজেনকট (Gadi Eisenkot) ইসরায়েলের সাবেক সেনাপ্রধান ও রাজনীতিবিদ। তিনি ১৯৬০ সালের ১৯ মে ইসরায়েলের তিবেরিয়াস শহরে জন্মগ্রহণ করেন। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (IDF) ২১তম চিফ অব জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন। সামরিক বাহিনী থেকে অবসরের পর তিনি রাজনীতিতে যোগ দেন ও মধ্যপন্থী রাজনৈতিক দল ‘ইয়াশার’ (Yashar)-এর প্রধান নেতা। পরবর্তীতে ২০২২ সালে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের সদস্য নির্বাচিত হন। ২০২৬ সালের নভেম্বর মাসে ইসরায়েলের সাধারণ নির্বাচনের পর তৈরি হওয়া চরম রাজনৈতিক অচলাবস্থার মধ্যে দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ তাঁকে নতুন সরকার গঠনের জন্য আনুষ্ঠানিকভাবে মনোনীত করেছেন, যা দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
