Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নেতানিয়াহুর পতন নাকি নতুন নির্বাচন, ইসরাইলের সামনে ৫ সমীকরণ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ এএম

নেতানিয়াহুর পতন নাকি নতুন নির্বাচন, ইসরাইলের সামনে ৫ সমীকরণ

ইসরাইলের প্রধানমন্ত্রী কে হবেন—আইজেনকট নাকি নেতানিয়াহু, জানা যাবে দ্রুতই। সংগৃহীত ছবি

Advertisement

ইসরাইলের ক্ষমতার মসনদে কে বসবেন, তা নিয়ে নতুন করে জটিল সমীকরণ তৈরি হয়েছে। দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরিয়ে সরকার গঠনের সুযোগ পেয়েছেন সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকট। তবে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা না থাকায় তার সামনে রয়েছে নানা চ্যালেঞ্জ।

টাইমস অব ইসরাইল জানিয়েছে, আইজেনকট ব্যর্থ হলে আবারও সরকার গঠনের সুযোগ পেতে পারেন নেতানিয়াহু। আর দুই পক্ষই ব্যর্থ হলে দেশটিতে অনুষ্ঠিত হতে পারে নতুন নির্বাচন।

গত ২৭ অক্টোবরের নির্বাচনে কোনো দল বা জোটই এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে রাজনৈতিক অচলাবস্থা কাটাতে শনিবার আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। এ পরিস্থিতিতে ইসরাইলের রাজনীতিতে সামনে পাঁচটি সম্ভাব্য দৃশ্যপট রয়েছে।

সংখ্যালঘু সরকার গঠন

আইজেনকট তার ইয়াশার পার্টির মিত্র টুগেদার, দ্য ডেমোক্র্যাটস ও ইসরাইল আওয়ার হোমকে নিয়ে সরকার গঠনের চেষ্টা করতে পারেন। এই জোটের আসনসংখ্যা হবে ৪৮। বাইরে থেকে দুই আরব দল রা'আম ও জয়েন্ট লিস্টের ১৯ আসনের সমর্থন পেলে মোট সমর্থন দাঁড়াবে ৬৭-তে। এতে সরকার টিকিয়ে রাখার মতো সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সম্ভব।

তবে নির্বাচনের আগে আরব দলগুলোকে সরকারে না রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন আইজেনকট। ফলে তাদের সমর্থন নেওয়া রাজনৈতিকভাবে কঠিন হতে পারে। বিশেষ করে আভিগদর লিবারম্যানের নেতৃত্বাধীন ইসরাইল আওয়ার হোম আরব দলগুলোর সমর্থনে সংখ্যালঘু সরকার গঠনের বিরোধিতা করে আসছে। অন্যদিকে, নেতানিয়াহুকে ক্ষমতায় ফেরা ঠেকাতে দুই আরব দলই আইজেনকটকে সমর্থন দিয়েছে।

অতি-গোঁড়া ইহুদি দলগুলোর সঙ্গে জোট

ইসরাইলের দুই অতি-গোঁড়া ইহুদি দলের সম্মিলিত আসন ১৩। আইজেনকট তাদের সমর্থন পেলে তার জোটের আসনসংখ্যা ৬১-তে পৌঁছাবে। এতে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হবে। তবে এ ক্ষেত্রে সামরিক বাহিনীতে বাধ্যতামূলক সেবা থেকে অতি-গোঁড়া ইহুদি শিক্ষার্থীদের অব্যাহতির বিষয়টি নিয়ে সমঝোতায় আসতে হবে। আইজেনকট ও তার মিত্ররা এই সুবিধার সমালোচনা করলেও লিবারম্যান সম্প্রতি এ বিষয়ে আপসের ইঙ্গিত দিয়েছেন। দুই দলের মধ্যে শাস নেতানিয়াহুকে সমর্থন করলেও ইউনাইটেড তোরাহ জুডাইজম এখনো কাউকে সমর্থন দেয়নি।

ঐক্য সরকার গঠন

আইজেনকটের জোট ও নেতানিয়াহুর লিকুদ পার্টি একসঙ্গে সরকার গঠন করতে পারে। এর সঙ্গে আইজেনকটের মিত্র দলগুলো যুক্ত হলে মোট আসন দাঁড়াবে ৬৭। তবে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোই ছিল আইজেনকটের মিত্রদের অন্যতম নির্বাচনি প্রতিশ্রুতি। ফলে এমন জোট গঠন করতে হলে তাদের সেই অবস্থান থেকে সরে আসতে হবে।

অন্যদিকে, নেতানিয়াহুকেও তার ডানপন্থী ও অতি-গোঁড়া ইহুদি মিত্রদের ছেড়ে আসতে হতে পারে। দীর্ঘ আলোচনার পর অন্য কোনো পথ না থাকলে ঐক্য সরকার নিয়ে আলোচনা সামনে আসতে পারে।

আইজেনকট ব্যর্থ হলে নেতানিয়াহুর সুযোগ

সরকার গঠনের জন্য আইজেনকট সর্বোচ্চ ৪২ দিন সময় পাবেন। এই সময়ের মধ্যে তিনি ব্যর্থ হলে প্রেসিডেন্ট আবার নেতানিয়াহুকে সরকার গঠনের দায়িত্ব দিতে পারেন। নির্বাচনের পর নেতানিয়াহুর ধর্মীয়-জাতীয়তাবাদী জোটের আসন ৬৪ থেকে কমে ৫৩-তে নেমেছে। তবে বিরোধী দলগুলোর সংসদ সদস্যদের নিজের পক্ষে টানার চেষ্টা করতে পারেন তিনি। অতীতেও বিরোধী জোটে ভাঙন ধরিয়ে রাজনৈতিক সমীকরণ বদলানোর নজির রয়েছে তার।

নতুন নির্বাচন

আইজেনকট ও নেতানিয়াহু—দুজনই সরকার গঠনে ব্যর্থ হলে পার্লামেন্ট অন্য কোনো প্রার্থীকে দায়িত্ব দেওয়ার সুযোগ পাবে। এ প্রক্রিয়ার জন্য প্রায় ১০০ দিনের সময়সীমা রয়েছে। এরপরও কেউ সরকার গঠন করতে না পারলে আবারও নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ অবশ্য নতুন নির্বাচন এড়াতে চান। বুধবার তিনি রাজনৈতিক দলগুলোকে আলোচনায় খোলা মন নিয়ে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এখন দেখার বিষয়, এই পাঁচ সমীকরণের কোন পথে এগোয় ইসরাইলের রাজনীতি এবং শেষ পর্যন্ত ক্ষমতায় থাকেন নেতানিয়াহু, নাকি নতুন সরকারের নেতৃত্বে আসেন আইজেনকট।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নেতানিয়াহুর চূড়ান্ত পতনসহ একনজরে বিশ্বের আলোচিত সব খবর

নেতানিয়াহুর চূড়ান্ত পতনসহ একনজরে বিশ্বের আলোচিত সব খবর

এক শর্তে নেতানিয়াহুকে সরকারে নেবেন আইজেনকোট

এক শর্তে নেতানিয়াহুকে সরকারে নেবেন আইজেনকোট

ঐক্য সরকার গড়ার ডাক নেতানিয়াহুর

ঐক্য সরকার গড়ার ডাক নেতানিয়াহুর

আইজেনকোটকে সতর্ক করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

আইজেনকোটকে সতর্ক করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

সরকার গঠন নিয়ে অমিল, কাল আলোচনায় বসছেন আইজেনকোট ও লিবারম্যান

সরকার গঠন নিয়ে অমিল, কাল আলোচনায় বসছেন আইজেনকোট ও লিবারম্যান

কে এই আইজেনকোট, তার ফিলিস্তিন নীতি কী?

কে এই আইজেনকোট, তার ফিলিস্তিন নীতি কী?

আরও পড়ুন

তেলের দাম কমতেই স্বর্ণের দামে বড় লাফ

তেলের দাম কমতেই স্বর্ণের দামে বড় লাফ

ভারতে টাকায় মিলছে ‘ভাড়াটে’ নাতি-নাতনি

ভারতে টাকায় মিলছে ‘ভাড়াটে’ নাতি-নাতনি

হরমুজে ক্ষেপণাস্ত্র হামলা, কেঁপে উঠল কেশম দ্বীপ

হরমুজে ক্ষেপণাস্ত্র হামলা, কেঁপে উঠল কেশম দ্বীপ

নেতানিয়াহুর পতন নাকি নতুন নির্বাচন, ইসরাইলের সামনে ৫ সমীকরণ

নেতানিয়াহুর পতন নাকি নতুন নির্বাচন, ইসরাইলের সামনে ৫ সমীকরণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম