Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সরকার গঠন নিয়ে অমিল, কাল আলোচনায় বসছেন আইজেনকোট ও লিবারম্যান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পিএম

সরকার গঠন নিয়ে অমিল, কাল আলোচনায় বসছেন আইজেনকোট ও লিবারম্যান

গাদি আইজেনকোট ও আভিগডোর লিবারম্যান। ছবি: সংগৃহীত

Advertisement

ইসরাইলে নতুন সরকার গঠন ঘিরে শুরু হয়েছে নানা নাটকীয়তা। টানাপোড়েন মেটাতে এবং সংসদীয় কৌশলের ছক কষতে আগামীকাল বৈঠকে বসছেন ইয়াশার দলের প্রধান গাদি আইজেনকোট ও ইসরাইল বেইতেনুর নেতা আভিগডোর লিবারম্যান। নতুন সংসদের সদস্যরা শপথ নেওয়ার ঠিক আগের দিনই বসছে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি। অন্যদিকে আজকেই আইজেনকোটের হাতে অফিশিয়ালি সরকার গঠনের দায়িত্ব তুলে দেওয়ার কথা প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের।

আইজেনকোট ও লিবারম্যানের এই কাদা ছোড়াছুড়ির মাঝে এতদিন চুপচাপ ছিলেন ‘বিয়াকাদ’ পার্টির নেতা নাফতালি বেনেত। আজ তার সঙ্গেও আইজেনকোটের কথা বলার কথা রয়েছে।

আসলে মূল ঝামেলা বাঁধিয়েছেন লিবারম্যান। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কোনো সংখ্যালঘু সরকার কিংবা আরব দলগুলোর সমর্থনে তৈরি হওয়া কোনো সরকারকে তিনি সমর্থন করবেন না। এতেই পড়েছে বিপত্তি! কারণ পার্লামেন্টে দরকারি সমর্থন জোগাড় করার রাস্তাটা আইজেনকোটের জন্য একদম সরু হয়ে গেছে।

তবে এর বদলে লিবারম্যান এক অদ্ভুত চাল ছেলেছেন। এতদিন যাদের তীব্র বিরোধিতা করতেন, সেই চরমপন্থী ধার্মিক বা ‘অতি-অর্থোডক্স’ দলগুলোর সঙ্গেই এখন তিনি আলোচনার সবুজ সংকেত দিচ্ছেন। আর ইঙ্গিত দিচ্ছেন যে, নেতানিয়াহুর দল থেকেও কেউ কেউ দল বদলে চলে আসতে পারে। তার এই অবস্থান বদল নিয়ে চারদিকে বেশ সমালোচনা হচ্ছে। অনেকেই বলছেন, নিজে প্রধানমন্ত্রী হওয়ার লোভেই হয়তো লিবারম্যান সরকার গঠনে বাধা সৃষ্টি করছেন! তবে এসব অভিযোগ অবশ্য পাত্তাই দিচ্ছেন না লিবারম্যান।

সূত্র: টাইমস অব ইসরাইল

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আইজেনকোটকে সতর্ক করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

আইজেনকোটকে সতর্ক করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

কে এই আইজেনকোট, তার ফিলিস্তিন নীতি কী?

কে এই আইজেনকোট, তার ফিলিস্তিন নীতি কী?

আইজেনকোট এই ৬ বাধা পেরুলেই ‘নেতানিয়াহু আউট’

আইজেনকোট এই ৬ বাধা পেরুলেই ‘নেতানিয়াহু আউট’

আইজেনকোট কি ইসরাইলের নীতিতে পরিবর্তন আনবেন?

আল-জাজিরার বিশ্লেষণ আইজেনকোট কি ইসরাইলের নীতিতে পরিবর্তন আনবেন?

আইজেনকটের সামনে ৫ পথ, ভুলের অপেক্ষায় নেতানিয়াহু

আইজেনকটের সামনে ৫ পথ, ভুলের অপেক্ষায় নেতানিয়াহু

আরও পড়ুন

আইজেনকোটকে সতর্ক করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

আইজেনকোটকে সতর্ক করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

সরকার গঠন নিয়ে অমিল, কাল আলোচনায় বসছেন আইজেনকোট ও লিবারম্যান

সরকার গঠন নিয়ে অমিল, কাল আলোচনায় বসছেন আইজেনকোট ও লিবারম্যান

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

নবম শ্রেণিতে ভালো ফল করায় ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা!

নবম শ্রেণিতে ভালো ফল করায় ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম