Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নবম শ্রেণিতে ভালো ফল করায় ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা!

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পিএম

নবম শ্রেণিতে ভালো ফল করায় ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা!

ছবি: সংগৃহীত

Advertisement

নবম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষায় ভালো ফল করায় ছেলেকে এক অবিশ্বাস্য উপহার দিয়ে বসলেন বাবা! ২ কোটি ৩০ লাখ টাকা দামের একটি চকচকে বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছেন তিনি। আর এই ঘটনা নিয়েই এখন ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার গলসি এলাকায় তোলপাড় চলছে।

ছেলেটির নাম মুহাম্মদ তালহা। তার বাবা শামসুদ্দিন মিদ্যা পেশায় একজন ব্যবসায়ী। তালহার বহুদিনের ইচ্ছে ছিল একটি বিএমডব্লিউ গাড়ি কেনার। পরীক্ষায় ছেলের এমন দারুণ সাফল্য দেখে বাবা আর দেরি করেননি। সোজা মুম্বাই চলে যান আর সেখান থেকে আড়াই কোটি টাকার কাছাকাছি দামের গাড়িটি কিনে এনে ছেলেকে চমকে দেন। নতুন এই স্পোর্টস কারটি এলাকায় আসতেই এক নজর দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় জমাচ্ছেন।

দামী গাড়ির প্রতি শামসুদ্দিনের ঝোঁক নতুন কিছু নয়। তার গ্যারেজে রেঞ্জ রোভার, ভলভো, মাহিন্দ্রা থারের মতো একাধিক বিলাসবহুল গাড়ি আগে থেকেই আছে। শুধু গাড়িই নয়, বলিউডের শাহরুখ খানের মতো স্পেশাল গাড়ি নম্বরের প্রতিও তার দারুণ শখ। তার বেশ কয়েকটি গাড়ির নম্বরের শেষে ‘৫৫৫’ রয়েছে। ছেলের এই ইচ্ছে পূরণ করতে পেরে তিনি পরম সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বাবার কাছ থেকে এমন দামী উপহার পেয়ে তালহার আনন্দের শেষ নেই। তবে গাড়ি পেলেও সে এখনই স্টিয়ারিং হাতে নিচ্ছে না। যেহেতু তার বয়স কম এবং ড্রাইভিং লাইসেন্স নেই, তাই গাড়িটি আপাতত তার বাবাই চালাবেন। তালহা জানিয়েছে, তার আসল কাজ তো পড়াশোনা করা, তাই সে পড়াশোনাতেই মন দেবে। তবে সপ্তাহের সুযোগ বুঝে বাবার পাশের সিটে বসে নতুন গাড়িতে হাওয়া খেয়ে বেড়াবে!

সূত্র: এশিয়ানেট নিউজ


Advertisement

Advertisement

আরও পড়ুন

নবম শ্রেণিতে ভালো ফল করায় ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা!

নবম শ্রেণিতে ভালো ফল করায় ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা!

এবার সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা

এবার সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা

হরমুজ প্রণালিতে তেলবাহী ৩ ট্যাংকারে ভয়াবহ আগুন

হরমুজ প্রণালিতে তেলবাহী ৩ ট্যাংকারে ভয়াবহ আগুন

ইসরাইলকে অন্ধ সমর্থনেই কি রিপাবলিকানদের ভরাডুবি? মুখ খুললেন জেডি ভ্যান্স

ইসরাইলকে অন্ধ সমর্থনেই কি রিপাবলিকানদের ভরাডুবি? মুখ খুললেন জেডি ভ্যান্স

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম