Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পোল্যান্ডে ছয়জনকে হত্যার সন্দেহভাজন বন্দুকধারীর মৃত্যু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০২:০৫ পিএম

পোল্যান্ডে ছয়জনকে হত্যার সন্দেহভাজন বন্দুকধারীর মৃত্যু

ছবি: সংগৃহীত

Advertisement

পোল্যান্ডের ক্রাকোভ শহরের জনবহুল বাজার চত্বরে গুলি চালিয়ে ছয়জনকে হত্যার ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীর মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ বছর বয়সী ওই যুবকের মৃত্যু হয় বলে জানিয়েছে দেশটির পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যমে সন্দেহভাজন ব্যক্তির নাম মিখাল ও হিসেবে প্রকাশ করা হয়েছে। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আহত হওয়ার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মালোপোলস্কা পুলিশের পক্ষ থেকে বলা হয়, ‘দুঃখজনক ঘটনার মূল অভিযুক্ত আজ ভোরে হাসপাতালে মারা গেছেন।’

গত শনিবার বিকেলে ক্রাকোভের ঐতিহাসিক কেন্দ্রের প্রধান বাজার চত্বরে এ হামলার ঘটনা ঘটে। এতে ছয়জন নিহত হন। নিহতদের মধ্যে একজন ব্রিটিশ নাগরিকও রয়েছেন। এ ছাড়া আহত হন ১৭ জন। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করে।


হামলার পর পোল্যান্ডের সরকারি কৌঁসুলিরা সন্ত্রাসবাদবিষয়ক তদন্ত শুরু করেন। তদন্তকারীদের ধারণা, সন্দেহভাজন ব্যক্তি উগ্র ডানপন্থী মতাদর্শে প্রভাবিত ছিলেন।

পোল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কারোলিনা গালেতস্কা সোমবার রেডিও টিওকে এফএমকে বলেন, হামলাকারীর পোশাকে বিভিন্ন ধরনের প্রতীক ও চিহ্ন ছিল। সেগুলোর কয়েকটি প্রাথমিকভাবে পরীক্ষা ও বিশ্লেষণ করা হয়েছে। এসব চিহ্নের সঙ্গে বিভিন্ন মতাদর্শের সম্পর্ক থাকতে পারে। বিষয়টি বিশেষজ্ঞরা খতিয়ে দেখছেন।

এর আগে রোববার পুলিশ জানায়, হামলার পর সন্দেহভাজনের বাড়ি থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন তার ৫৩ বছর বয়সী বাবা, ৫২ বছর বয়সী মা ও ২১ বছর বয়সী বোন।

আহতদের মধ্যে যুক্তরাজ্য, অস্ট্রিয়া, জার্মানি, পর্তুগাল ও রাশিয়ার পাঁচজন নাগরিক রয়েছেন। আহত হয়েছেন পুলিশের দুই সদস্যও। তাদের একজনের অবস্থা গুরুতর।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পোল্যান্ডে বন্দুক হামলায় নিহত ৬, দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

পোল্যান্ডে বন্দুক হামলায় নিহত ৬, দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

পোল্যান্ডে পর্যটন এলাকায় বন্দুক হামলায় নিহত ৫

পোল্যান্ডে পর্যটন এলাকায় বন্দুক হামলায় নিহত ৫

পোল্যান্ডে আদালত নিয়ে দ্বন্দ্বে মুখোমুখি প্রধানমন্ত্রী-প্রেসিডেন্ট

পোল্যান্ডে আদালত নিয়ে দ্বন্দ্বে মুখোমুখি প্রধানমন্ত্রী-প্রেসিডেন্ট

রোনালদোর রেকর্ড ভেঙে নেশনস লিগে ইতিহাস গড়লেন লেভানডফস্কি

রোনালদোর রেকর্ড ভেঙে নেশনস লিগে ইতিহাস গড়লেন লেভানডফস্কি

‘হাইব্রিড হামলার’ ভয়ে তটস্থ ইউরোপ, নেপথ্যে কী?

‘হাইব্রিড হামলার’ ভয়ে তটস্থ ইউরোপ, নেপথ্যে কী?

পোল্যান্ডে স্থায়ী মার্কিন সেনাঘাঁটি স্থাপনে এগোচ্ছে যুক্তরাষ্ট্র

পোল্যান্ডে স্থায়ী মার্কিন সেনাঘাঁটি স্থাপনে এগোচ্ছে যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পোল্যান্ডে ছয়জনকে হত্যার সন্দেহভাজন বন্দুকধারীর মৃত্যু

পোল্যান্ডে ছয়জনকে হত্যার সন্দেহভাজন বন্দুকধারীর মৃত্যু

রিয়াদের বাসিন্দাদের ফোনে হামলার সতর্কবার্তা, অতঃপর...

রিয়াদের বাসিন্দাদের ফোনে হামলার সতর্কবার্তা, অতঃপর...

ট্রাম্পের ‘টাস্কফোর্স আয়রন গেট’ কী, কীভাবে চাপে পড়বে তেহরান?

ট্রাম্পের ‘টাস্কফোর্স আয়রন গেট’ কী, কীভাবে চাপে পড়বে তেহরান?

কারাগারে ইমরান খান ও বুশরা বিবির স্বাস্থ্য পরীক্ষা, কেমন আছেন তারা?

কারাগারে ইমরান খান ও বুশরা বিবির স্বাস্থ্য পরীক্ষা, কেমন আছেন তারা?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম