Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পোল্যান্ডে বন্দুক হামলায় নিহত ৬, দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১০:৪৫ এএম

পোল্যান্ডে বন্দুক হামলায় নিহত ৬, দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

রোববার (৮ নভেম্বর) মধ্যরাত থেকে রাষ্ট্রীয় শোক পালন শুরু হয়েছে পোল্যান্ডে। ছবি: সংগৃহীত

Advertisement

পোল্যান্ডের ক্রাকোভ শহরে বন্দুকধারীর গুলিতে ছয়জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অনেকে। এ ঘটনায়  দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট কারোল নাভরোৎস্কি।

প্রেসিডেন্টের মুখপাত্র এক বিবৃতিতে জানান, প্রেসিডেন্ট একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন। এতে আগামী ৮ ও ৯ নভেম্বর পুরো পোল্যান্ডে রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

পোল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর ক্রাকোভের ব্যস্ততম এলাকায় শনিবার এ হামলার ঘটনা ঘটে। হামলাকারী ‘উগ্র ডানপন্থি’ মতাদর্শে অনুপ্রাণিত ছিল বলে জানা গেছে। নিহত ছয়জনের মধ্যে একজন ব্রিটিশ নাগরিক রয়েছেন। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন।

পুলিশ জানায়, শনিবার (৭ নভেম্বর) বিকালে একটি গাড়ি নিয়ে ক্রাকোভের প্রধান মার্কেট স্কয়ারে প্রবেশ করে হামলাকারী। এরপর সেখানে উপস্থিত লোকজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় সে।


এ ঘটনার পর রোববার (৮ নভেম্বর) মধ্যরাত থেকে রাষ্ট্রীয় শোক পালন শুরু হয়েছে। এ সময় দেশজুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

এ ছাড়া বিভিন্ন ওয়েবসাইটের লোগোতে কালো ফিতা যুক্ত করা হয়েছে এবং ওয়েবসাইটগুলোর রঙের ব্যবহারেও শোকের আবহ আনা হয়েছে। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে রেডিও ও টেলিভিশন চ্যানেলগুলো তাদের অনুষ্ঠানসূচিতে পরিবর্তন এনেছে।


একই সঙ্গে বেশ কয়েকটি বিনোদনমূলক অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। শোকের এই সময়ে নিহতদের স্মরণে নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

তথ্যসূত্র: আনাদোলু

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কলম্বিয়ায় সেনাঘাঁটিতে ড্রোন হামলা, নিহত ৩

কলম্বিয়ায় সেনাঘাঁটিতে ড্রোন হামলা, নিহত ৩

ভ্যান উলটে মিটফোর্ড হাসপাতালের নারী চিকিৎসক নিহত

ভ্যান উলটে মিটফোর্ড হাসপাতালের নারী চিকিৎসক নিহত

পোল্যান্ডে পর্যটন এলাকায় বন্দুক হামলায় নিহত ৫

পোল্যান্ডে পর্যটন এলাকায় বন্দুক হামলায় নিহত ৫

জাপান যাওয়ার স্বপ্ন সড়কে ভেঙে চুরমার

জাপান যাওয়ার স্বপ্ন সড়কে ভেঙে চুরমার

জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৪

জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৪

জামালপুরে ট্রাকচাপায় নিহত ৩

জামালপুরে ট্রাকচাপায় নিহত ৩

আরও পড়ুন

ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় যারা

ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় যারা

এক যুগ পর ফের লিবিয়ায় দূতাবাস চালু করল মিসর

এক যুগ পর ফের লিবিয়ায় দূতাবাস চালু করল মিসর

হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের

হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের

মারা গেছেন আজাদ কাশ্মীরের সাবেক প্রেসিডেন্ট রাজা জুলকারনাইন খান

মারা গেছেন আজাদ কাশ্মীরের সাবেক প্রেসিডেন্ট রাজা জুলকারনাইন খান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম