Logo
Logo
×

Advertisement

বিনোদন

জারিয়াবের সঙ্গে প্রেম হবে আরতুগ্রুলের! ‘দার-ই-নিজাত’ নিয়ে হামনার চমক

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পিএম

জারিয়াবের সঙ্গে প্রেম হবে আরতুগ্রুলের! ‘দার-ই-নিজাত’ নিয়ে হামনার চমক

Advertisement

জনপ্রিয় পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এর গল্পে এবার হাজির হচ্ছেন তুর্কি ঐতিহাসিক চরিত্র আরতুগ্রুল! আর তার সঙ্গে সম্পর্কে জড়াবেন ধারাবাহিকটির নায়িকা জারিয়াব। 

শুধু তা-ই নয়, আরতুগ্রুল আবার জারিয়াবের সাবেক প্রেমিক জামিলের চাচাতো ভাই! এমনই এক অদ্ভুত গল্পের মোড়ের কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন অভিনেত্রী রোমাইসা খান।

তবে বাস্তবে ধারাবাহিকটির গল্পে এমন কিছু ঘটতে যাচ্ছে না। দর্শকদের সঙ্গে মজার ছলে এমন কাহিনি ভাগ করে নিয়েছেন ‘দার-ই-নিজাত’-এ হামনা চরিত্রে অভিনয় করা এই অভিনেত্রী।

ইমেজ ডনের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (৭ নভেম্বর) নিজের ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে ভক্তদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানান রোমাইসা। পাশাপাশি দর্শকদের জন্য উপহার হিসেবে ধারাবাহিকটির ভবিষ্যৎ গল্প ফাঁস করার ঘোষণা দেন তিনি। এরপর একে একে এমন সব কাহিনি শোনান, যা শুনে ভক্তদের বিস্মিত হওয়ারই কথা।

রোমাইসার ভাষ্য অনুযায়ী, ধারাবাহিকটির নায়িকা জারিয়াবের চরিত্রে অভিনয় করা দুর-ই-ফিশান সেলিম শেষ পর্যন্ত তুরস্কে চলে যাবেন। সেখানে তার দেখা হবে ঐতিহাসিক তুর্কি নেতা আরতুগ্রুলের সঙ্গে। মজার বিষয় হলো, আরতুগ্রুল আবার জারিয়াবের সাবেক প্রেমিক জামিলের চাচাতো ভাই! ফলে সম্পর্কের সমীকরণে তৈরি হবে নতুন জটিলতা।

এখানেই শেষ নয়। জারিয়াবের স্বামী আবু বকর চরিত্রে অভিনয় করা শেহরিয়ার মুনাওয়ার এই পরিস্থিতি মেনে নিতে না পেরে হয়ে যাবেন মোটিভেশনাল স্পিকার। হারানো প্রেম ভুলে যাওয়ার পরামর্শ দিতে ‘লেটস মুভ অন’ শিরোনামে একটি সেমিনারের আয়োজন করবেন তিনি। আর সেই সেমিনারের সামনের সারিতে দর্শক হিসেবে উপস্থিত থাকবেন জামিল!

এরপর গল্পে আসবে আরও বড় চমক। জামিল আবু বকরকে জানাবেন, তার মা খুশবখত আসলে জামিলেরও মা। অর্থাৎ তারা দুজন সৎভাই! অন্যদিকে, সম্পর্কের এমন জটিল সমীকরণে বিরক্ত হয়ে হামনা পাড়ি জমাবেন দুবাইয়ে। সেখানে শুরু করবেন রিয়েল এস্টেট ব্যবসা।

তবে এতক্ষণ যে গল্প শোনালেন রোমাইসা, তার কোনোটিই আসলে ধারাবাহিকটির প্রকৃত কাহিনি নয়। পুরো বিষয়টিই ছিল ভক্তদের সঙ্গে তার মজার ছলে করা রসিকতা। গল্পের উদ্ভট সব মোড় বর্ণনা করতে করতে একপর্যায়ে নিজেই হেসে ওঠেন অভিনেত্রী। পরে স্পষ্ট করে জানান, সবটাই ছিল মজা।

রোমাইসার ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। কেউ তার রসিকতায় মজা পেয়েছেন, কেউ আবার প্রিয় ধারাবাহিকের গল্প নিয়ে এমন ঠাট্টায় বিরক্তি প্রকাশ করেছেন। অনেকে নিজেদের মতো করে নাটকের শেষ পরিণতি নিয়েও নানা অনুমান করছেন।

উমেরা আহমেদের লেখা এবং সাকিব খানের পরিচালনায় নির্মিত ‘দার-ই-নিজাত’ প্রচারিত হচ্ছে পাকিস্তানের টেলিভিশন চ্যানেল এআরওয়াই ডিজিটালে।

ধারাবাহিকটিতে জারিয়াব চরিত্রে দুর-ই-ফিশান সেলিম, আবু বকর চরিত্রে শেহরিয়ার মুনাওয়ার, জামিল চরিত্রে নামির নেওয়াজ খান এবং হামনা চরিত্রে রোমাইসা খান অভিনয় করছেন।

রোমাইসা অবশ্য দর্শকদের প্রকৃত গল্প জানতে ধারাবাহিকটি দেখার আহ্বান জানিয়েছেন। ফলে তার মজার ছলে বলা কাহিনি নয়, জারিয়াব ও আবু বকরের শেষ পরিণতি জানতে এখন দর্শকদের অপেক্ষা করতে হচ্ছে পরবর্তী পর্বগুলোর জন্য।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পাকিস্তান ভেঙে ১২ প্রদেশ হচ্ছে?

পাকিস্তান ভেঙে ১২ প্রদেশ হচ্ছে?

প্রশিক্ষণ নিতে এবার পাকিস্তান যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা

প্রশিক্ষণ নিতে এবার পাকিস্তান যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা

তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

ভারতের দ্বিতীয় সারির দলের কাছে হার পাকিস্তানের

ভারতের দ্বিতীয় সারির দলের কাছে হার পাকিস্তানের

ইমরান খানের জীবন নিয়ে উদ্বেগ ছেলের, শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা

ইমরান খানের জীবন নিয়ে উদ্বেগ ছেলের, শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা

পাকিস্তানে মেডিকেলে পড়ার নতুন সূচনা বাংলাদেশি শিক্ষার্থীদের

পাকিস্তানে মেডিকেলে পড়ার নতুন সূচনা বাংলাদেশি শিক্ষার্থীদের

আরও পড়ুন

জারিয়াবের সঙ্গে প্রেম হবে আরতুগ্রুলের! ‘দার-ই-নিজাত’ নিয়ে হামনার চমক

জারিয়াবের সঙ্গে প্রেম হবে আরতুগ্রুলের! ‘দার-ই-নিজাত’ নিয়ে হামনার চমক

এবার পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান গাইবান্ধার সাংবাদিকদের

এবার পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান গাইবান্ধার সাংবাদিকদের

গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা

গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা

‘বাহুবলী’খ্যাত অভিনেত্রী আনুশকার ৪৫-এ পা

‘বাহুবলী’খ্যাত অভিনেত্রী আনুশকার ৪৫-এ পা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম