Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আমি নরকে যেতে চাই না: ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পিএম

আমি নরকে যেতে চাই না: ট্রাম্প

সংগৃহীত ছবি

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক সাক্ষাৎকারে বেশ খোলামেলা কথা বলেছেন। সাংবাদিকের করা প্রশ্নের জবাবে নিজেকে একজন ধার্মিক মানুষ হিসেবে দাবি করেছেন তিনি। এ ছাড়াও মৃত্যুর পর তিনি স্বর্গে যাবেন বলেও আশা ব্যক্ত করেন। 

সিবিএস-এর ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে সাংবাদিক রস ডাউথ্যাট মার্কিন প্রেসিডেন্টকে জীবন, মৃত্যু এবং পরকাল নিয়ে নানা প্রশ্ন করেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর একাধিকবার হত্যাচেষ্টার শিকার হওয়া ট্রাম্পকে সাংবাদিক প্রশ্ন করেন, ‘আপনার কী মনে হয়, মৃত্যুর পর মানুষের কী ঘটে?’ 

কিছুক্ষণ চুপ থাকার পর ট্রাম্প উত্তর দেন, ‘আমি আশা করি মানুষ আমাকে মনে রাখবে (মিস করবে)।’ এরপর তিনি বলেন, ‘আমি একজন ধার্মিক মানুষ, তাই নিয়ম অনুযায়ী আমার তো স্বর্গে যাওয়ার কথা। আমি সেটাই আশা করি, কারণ আমি নরকে যেতে চাই না।’ 

সাক্ষাৎকার নেওয়ার সময় সাংবাদিক একটি কঠিন শর্ত দেন। তিনি বলেন, ‘ধরুন আপনি পরকালে গেলেন এবং জান্নাতে প্রবেশ করার শর্ত হলো—জেমস কোমি বা ন্যান্সি পেলোসির মতো রাজনৈতিক শত্রু, যাদের আপনি এতদিন ঘৃণা করেছেন, তাদের ক্ষমা করতে হবে এবং ভালোবাসতে হবে। আপনি কি তা পারবেন?’

এই কথার জবাবে ট্রাম্প একবিন্দু রাখঢাক না রেখে সোজা বলে দেন, ‘এর উত্তর হলো না। আমি একদম সত্যি কথা বলছি, আমি পারব না।’ 

তিনি আরও যোগ করেন, ‘আমি হয়তো তাদের ক্ষমা করতে পারব না, কারণ আমি আমার কিছু শত্রুকে সত্যি সত্যিই ঘৃণা করি এবং আজীবন করব।’  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ট্রাম্পের ঘনিষ্ঠদের দুর্নীতির তদন্তে নামছে ডেমোক্র্যাটরা

ট্রাম্পের ঘনিষ্ঠদের দুর্নীতির তদন্তে নামছে ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রকে দুই দিনের সময় বেধে দিয়েছে ইরান

যুক্তরাষ্ট্রকে দুই দিনের সময় বেধে দিয়েছে ইরান

ইরানের সঙ্গে সমঝোতার আশা ছাড়ছে যুক্তরাষ্ট্র!

ইরানের সঙ্গে সমঝোতার আশা ছাড়ছে যুক্তরাষ্ট্র!

হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ পুরোপুরি বন্ধের দাবি ইরানের

হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ পুরোপুরি বন্ধের দাবি ইরানের

ডানা হোয়াইটের নিয়োগ নিয়ে ‘রসিকতা’ করেছিলাম: ট্রাম্প

ডানা হোয়াইটের নিয়োগ নিয়ে ‘রসিকতা’ করেছিলাম: ট্রাম্প

ইরান যুদ্ধ- ইসরাইলপ্রীতি মনোভাবেই নির্বাচনে হার, স্বীকারোক্তি ট্রাম্পের

ইরান যুদ্ধ- ইসরাইলপ্রীতি মনোভাবেই নির্বাচনে হার, স্বীকারোক্তি ট্রাম্পের

আরও পড়ুন

কারাগারে ইমরান খান ও বুশরা বিবির স্বাস্থ্য পরীক্ষা, কেমন আছেন তারা?

কারাগারে ইমরান খান ও বুশরা বিবির স্বাস্থ্য পরীক্ষা, কেমন আছেন তারা?

চীনে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ১৪ জনের প্রাণহানি

চীনে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ১৪ জনের প্রাণহানি

ট্রাম্পের ঘনিষ্ঠদের দুর্নীতির তদন্তে নামছে ডেমোক্র্যাটরা

ট্রাম্পের ঘনিষ্ঠদের দুর্নীতির তদন্তে নামছে ডেমোক্র্যাটরা

আমি নরকে যেতে চাই না: ট্রাম্প

আমি নরকে যেতে চাই না: ট্রাম্প

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম