Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ পুরোপুরি বন্ধের দাবি ইরানের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১১:৫৭ এএম

হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ পুরোপুরি বন্ধের দাবি ইরানের

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত

Advertisement

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালির দক্ষিণ দিকের নৌপথ দিয়ে তেল ‘পাচার’ পুরোপুরি বন্ধ করে দেওয়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটির দাবি, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পাহারায় জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরের মাধ্যমে যে তেল পরিবহণ করা হচ্ছিল, তা বন্ধ করে দেওয়া হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া এক বক্তব্যে আইআরজিসি নৌবাহিনীর এক কর্মকর্তা এ দাবি করেন।

নাম প্রকাশ না করা ওই কর্মকর্তা বলেন, হরমুজ প্রণালির দক্ষিণ অংশের পাথুরে এলাকায় শত্রুপক্ষের নৌ-চলাচলের দিকনির্দেশনা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। ফলে গত রাতে কোনো নিষিদ্ধ জাহাজ ওই অবৈধ নৌপথে প্রবেশ করতে পারেনি। ওই পথে তেল ‘পাচারের’ প্রবাহও পুরোপুরি বন্ধ হয়ে গেছে।


তবে ইরানের এ দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর হরমুজ প্রণালি বন্ধ করে দেয় তেহরান। একই সঙ্গে প্রণালিটিতে জাহাজ চলাচলের জন্য নিজেদের নির্ধারিত একটি পথ ব্যবহারের শর্ত দেয় দেশটি।

এর পরিপ্রেক্ষিতে উপসাগরীয় দেশগুলো হরমুজ প্রণালি দিয়ে তেল ও গ্যাস পরিবহণে বিকল্প পদ্ধতি গ্রহণ করে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পাহারায় এক জাহাজ থেকে অন্য জাহাজে তেল ও গ্যাস স্থানান্তর করে তা প্রণালি থেকে বাইরে নেওয়া হচ্ছিল।


ইরান এসব জাহাজকে ‘নিষিদ্ধ জাহাজ’ হিসেবে আখ্যা দিয়ে কয়েকটির ওপর হামলা চালিয়েছে। দেশটির ভাষ্য, নির্ধারিত নৌপথের বাইরে চলাচল এবং তাদের নিষেধাজ্ঞা অমান্য করার কারণেই এসব জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

গত অক্টোবর মাসে এ ধরনের হামলার ঘটনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দ্য অ্যাটম অ্যান্ড মি: পরমাণু নিরস্ত্রীকরণের আড়ালে ইরানবিরোধী আধিপত্যবাদী রাজনীতি!

দ্য অ্যাটম অ্যান্ড মি: পরমাণু নিরস্ত্রীকরণের আড়ালে ইরানবিরোধী আধিপত্যবাদী রাজনীতি!

ডানা হোয়াইটের নিয়োগ নিয়ে ‘রসিকতা’ করেছিলাম: ট্রাম্প

ডানা হোয়াইটের নিয়োগ নিয়ে ‘রসিকতা’ করেছিলাম: ট্রাম্প

ইরান যুদ্ধ- ইসরাইলপ্রীতি মনোভাবেই নির্বাচনে হার, স্বীকারোক্তি ট্রাম্পের

ইরান যুদ্ধ- ইসরাইলপ্রীতি মনোভাবেই নির্বাচনে হার, স্বীকারোক্তি ট্রাম্পের

হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে যে ৬ শর্ত দিল ইরান

হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে যে ৬ শর্ত দিল ইরান

হরমুজে ক্ষেপণাস্ত্র হামলা, কেঁপে উঠল কেশম দ্বীপ

হরমুজে ক্ষেপণাস্ত্র হামলা, কেঁপে উঠল কেশম দ্বীপ

এবার ইরানের স্থলপথেও অবরোধ যুক্তরাষ্ট্রের, ‘আয়রন গেট’ বাহিনী গঠন

এবার ইরানের স্থলপথেও অবরোধ যুক্তরাষ্ট্রের, ‘আয়রন গেট’ বাহিনী গঠন

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রকে দুই দিনের সময় বেধে দিয়েছে ইরান

যুক্তরাষ্ট্রকে দুই দিনের সময় বেধে দিয়েছে ইরান

ইরানের সঙ্গে সমঝোতার আশা ছাড়ছে যুক্তরাষ্ট্র!

ইরানের সঙ্গে সমঝোতার আশা ছাড়ছে যুক্তরাষ্ট্র!

কেশম দ্বীপে ক্ষয়ক্ষতির মাত্রা জানাল ইরান

কেশম দ্বীপে ক্ষয়ক্ষতির মাত্রা জানাল ইরান

বাংলাদেশিরা ‘ওৎ’ পেতে বসে আছে: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু

বাংলাদেশিরা ‘ওৎ’ পেতে বসে আছে: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম