Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বাংলাদেশিরা ‘ওৎ’ পেতে বসে আছে: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১২:০১ পিএম

বাংলাদেশিরা ‘ওৎ’ পেতে বসে আছে: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু

ছবি: সংগৃহীত

Advertisement

বাংলাদেশ থেকে অনুপ্রবেশের অভিযোগ তুলে সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার দাবি, বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশকারীরা সুযোগের অপেক্ষায় ওৎ পেতে আছে। বিএসএফের নজরদারিতে সামান্য ঘাটতি দেখা দিলেই তারা ভারতে ঢোকার চেষ্টা করে।

রোববার (৮ নভেম্বর) ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জে বিএসএফের ৭৪তম ব্যাটালিয়নের ক্যাম্প পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় ইছামতী নদীতে বিএসএফের একটি দ্রুতগতির নৌযানে চড়েও সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করেন মুখ্যমন্ত্রী।

শুভেন্দু অধিকারী বলেন, সীমান্তের শেষ ভাসমান নিরাপত্তাচৌকিতে গিয়ে দূরবীন দিয়ে বাংলাদেশের দিক পর্যবেক্ষণ করেছেন তিনি। সেখানে কাউকে দেখা না গেলেও অনুপ্রবেশকারীরা ওত পেতে আছে বলে তার দাবি। বিএসএফের নজরদারির সামান্য সুযোগ পেলেই তারা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের অপেক্ষায় থাকে।


তিনি আরও বলেন, বিএসএফ ও পুলিশের যৌথ অভিযানে ইতোমধ্যে কয়েক লাখ অনুপ্রবেশকারীকে তাড়িয়ে দেওয়া হয়েছে। সীমান্তে একজন অনুপ্রবেশকারীও থাকতে দেওয়া হবে না। তাদের শনাক্ত করে বের করে দিতে অভিযান চলবে।

মুখ্যমন্ত্রী জানান, সীমান্তের ১৫ কিলোমিটার এলাকাজুড়ে তল্লাশি অভিযান চলছে। অনুপ্রবেশকারীদের শনাক্ত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে তার কাছে সুনির্দিষ্ট তথ্যও রয়েছে বলে দাবি করেন তিনি।

এদিকে শুভেন্দুর বক্তব্যের সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, বিএসএফ কেন্দ্রীয় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বও কেন্দ্রীয় সরকারের।

কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, ২০১৪ সাল থেকে কেন্দ্রে বিজেপি ক্ষমতায় থাকার পরও ত্রিপুরায় কীভাবে অবৈধ অনুপ্রবেশ ও রোহিঙ্গাদের প্রবেশ ঘটছে? সেখানে বিজেপির সরকার থাকা সত্ত্বেও এমন ঘটনা ঘটলে এর দায় কার? শুধু পশ্চিমবঙ্গকে দায়ী করা কতটা যুক্তিসংগত, সেই প্রশ্নও তোলেন তিনি।

তিনি আরও বলেন, বিএসএফ সদস্যদের প্রতি সব সময় সম্মান দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ, তারাও দেশের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত।

সূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এফ-১৬ আধুনিকায়ন করবে যুক্তরাষ্ট্র, ক্ষুব্ধ ভারত

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এফ-১৬ আধুনিকায়ন করবে যুক্তরাষ্ট্র, ক্ষুব্ধ ভারত

ভারতে টাকায় মিলছে ‘ভাড়াটে’ নাতি-নাতনি

ভারতে টাকায় মিলছে ‘ভাড়াটে’ নাতি-নাতনি

চীন সীমান্তের কাছে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় বিমান অবতরণ করল ভারত

চীন সীমান্তের কাছে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় বিমান অবতরণ করল ভারত

বামেরা বাংলাদেশে যাক: দিলীপ ঘোষ

বামেরা বাংলাদেশে যাক: দিলীপ ঘোষ

বাথরুমে সন্তান জন্ম দিয়ে জানালা দিয়ে ফেলে দিলেন ১৬ বছরের কিশোরী

বাথরুমে সন্তান জন্ম দিয়ে জানালা দিয়ে ফেলে দিলেন ১৬ বছরের কিশোরী

মোদির পতন কবে, জানালেন দীপকে

মোদির পতন কবে, জানালেন দীপকে

আরও পড়ুন

সলোমন দ্বীপপুঞ্জে ৬.৪ মাত্রার ভূমিকম্প

সলোমন দ্বীপপুঞ্জে ৬.৪ মাত্রার ভূমিকম্প

এনভিডিয়ার প্রধানের সঙ্গে প্রেমের সম্পর্ক, কে এই অ্যালিস হুয়াং?

এনভিডিয়ার প্রধানের সঙ্গে প্রেমের সম্পর্ক, কে এই অ্যালিস হুয়াং?

যুক্তরাষ্ট্রকে দুই দিনের সময় বেধে দিয়েছে ইরান

যুক্তরাষ্ট্রকে দুই দিনের সময় বেধে দিয়েছে ইরান

ইরানের সঙ্গে সমঝোতার আশা ছাড়ছে যুক্তরাষ্ট্র!

ইরানের সঙ্গে সমঝোতার আশা ছাড়ছে যুক্তরাষ্ট্র!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম