Advertisement
শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারী একজন প্রভাবশালী ভারতীয় রাজনীতিবিদ, যিনি বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভায় বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। একসময় তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন তিনি, তবে ২০২০ সালে দলত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে পরাজিত করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন।
