Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

এনভিডিয়ার প্রধানের সঙ্গে প্রেমের সম্পর্ক, কে এই অ্যালিস হুয়াং?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১২:১৮ পিএম

এনভিডিয়ার প্রধানের সঙ্গে প্রেমের সম্পর্ক, কে এই অ্যালিস হুয়াং?

Advertisement

বিশ্বের শীর্ষস্থানীয় চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের অভিযোগে আলোচনায় এসেছেন চীনা নারী অ্যালিস হুয়াং। শুধু ব্যক্তিগত সম্পর্ক নয়, বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগেও মার্কিন তদন্তকারীদের নজরে রয়েছেন তিনি। অভিযোগ উঠেছে, এনভিডিয়াপ্রধানের ওপর প্রভাব বিস্তার এবং চীনে উন্নত প্রযুক্তির চিপ বিক্রির বিষয়ে তথ্য সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে।

এ ঘটনায় এনভিডিয়ার পরিচালনা পর্ষদ তদন্ত শুরু করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে সন্দেহভাজন এই নারীর সঙ্গে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেছেন জেনসেন হুয়াং। একই সঙ্গে স্ত্রীর প্রতি অবিশ্বস্ত আচরণের দায়ও স্বীকার করে নিজের কর্মকাণ্ডের জন্য অনুতাপ প্রকাশ করেছেন তিনি।

তবে অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের পরিচয় কীভাবে, তাদের সম্পর্কের সূত্রপাত কখন এবং কত দিন ধরে তা চলেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য সামনে আসেনি।

কে এই অ্যালিস হুয়াং?

অ্যালিস হুয়াংয়ের আরেক নাম হুয়াং লে। তিনি চীনের নাগরিক এবং সিঙ্গাপুরভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক শীর্ষ নির্বাহী। এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে তার কোনো পারিবারিক বা আত্মীয়তার সম্পর্ক নেই।

চীনের একটি বেসরকারি বিনিয়োগ তহবিলের তথ্যভান্ডারে সংরক্ষিত প্রোফাইল অনুযায়ী, অ্যালিসের কর্মজীবন শুরু হয়েছিল টেলিভিশন সাংবাদিক হিসেবে। তিনি হুনান টিভি ও চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভিতে কাজ করেছেন। পরবর্তী সময়ে এইচএসবিসির প্রাইভেট ব্যাংকিং বিভাগের প্রেসিডেন্টের সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর চীনের বিনিয়োগ প্রতিষ্ঠান সিআইটিআইসি সিকিউরিটিজের ভাইস প্রেসিডেন্ট হিসেবেও কাজ করেছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের জুনে তাইওয়ানের একটি বারে প্রথমবারের মতো জেনসেন হুয়াংয়ের পাশে অ্যালিসকে দেখা যায়। ওই সময় তাদের একটি ছবিও প্রকাশ্যে আসে।

তবে অ্যালিসের পেশাগত পরিচয় নিয়ে কিছু প্রশ্নও উঠেছে। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, হুনান টিভির একজন নির্বাহী অ্যালিস হুয়াংকে চেনেন না বলে জানিয়েছেন। এমনকি সিসিটিভির ওয়েবসাইটেও তার নামে কোনো প্রোফাইল পাওয়া যায়নি।

অন্যদিকে, চীনের বিনিয়োগসংক্রান্ত নথিতে সাংহাই হেক্সি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের নির্বাহী পরিচালক ও তহবিল ব্যবস্থাপক হিসেবেও অ্যালিসের দায়িত্ব পালনের তথ্য রয়েছে। প্রতিষ্ঠানটির সঙ্গে চীনা গেমিং কোম্পানি সেভেনরোডের সংশ্লিষ্টতার কথা জানা গেছে।

যেভাবে জেনসেন হুয়াংয়ের কাছাকাছি আসেন অ্যালিস

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জুনে তাইওয়ানের একটি বারে গিগাবাইট ও নেটথান্ডারের নির্বাহীদের সঙ্গে জেনসেন হুয়াংকে দেখা যায়। ওই সময় তার পাশেই ছিলেন অ্যালিস হুয়াং। এর কাছাকাছি সময়ে মেগাস্পিড এনভিডিয়ার কাছ থেকে কয়েক বিলিয়ন ডলারের উন্নত এআই চিপ কেনা শুরু করে।

এর প্রায় এক বছর পর, ২০২৫ সালের মে মাসে তাইওয়ানের একটি রেস্তোরাঁর বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন জেনসেন হুয়াং। ওই সময় তার পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অ্যালিসকে। এরই মধ্যে মেগাস্পিডের সঙ্গে এনভিডিয়ার ব্যবসায়িক লেনদেন মার্কিন কর্তৃপক্ষের নজরে আসে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন তদন্তকারীদের অনুসন্ধানে মেগাস্পিডের এক শীর্ষ কর্মকর্তার মাধ্যমে বেইজিংয়ে তথ্য পাঠানোর বিষয়টি উঠে এসেছে।

চীনা গোয়েন্দাদের হয়ে কাজের অভিযোগ

অ্যালিস হুয়াংকে ঘিরে সবচেয়ে গুরুতর অভিযোগটি এসেছে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের সঙ্গে তার কথিত সংশ্লিষ্টতা নিয়ে। নিউইয়র্ক টাইমস ও ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা একটি গোপন গোয়েন্দা স্মারকলিপি অনুযায়ী, চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় তাকে নিয়োগ দিয়েছিল। তার দায়িত্ব ছিল এনভিডিয়ার প্রধান নির্বাহী সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা। পাশাপাশি প্রয়োজন হলে চীনে উন্নত প্রযুক্তির চিপ বিক্রির বিষয়ে এনভিডিয়ার অবস্থান পরিবর্তনে প্রভাব বিস্তারের চেষ্টা করার কথাও ওই স্মারকলিপিতে উল্লেখ রয়েছে।

এ অভিযোগের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে চলমান প্রতিযোগিতা। চীনের এআই সক্ষমতা বৃদ্ধির পথ সীমিত করতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এনভিডিয়ার উচ্চক্ষমতাসম্পন্ন চিপ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করেছিল।

তবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর চীনে চিপ বিক্রির ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ শিথিলের পক্ষে অবস্থান নেন জেনসেন হুয়াং। এমন পরিস্থিতিতে এনভিডিয়ার গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্তে প্রভাব বিস্তারের সম্ভাব্য প্রচেষ্টাকে কেন্দ্র করে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর উদ্বেগ বেড়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

সূত্র: এনডিটিভি, নিউইয়র্ক টাইমস।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চীনা নারী গুপ্তচরের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে এনভিডিয়া প্রধান

চীনা নারী গুপ্তচরের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে এনভিডিয়া প্রধান

এনভিডিয়া: বিশ্বের প্রথম ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি

এনভিডিয়া: বিশ্বের প্রথম ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি

আরও পড়ুন

সলোমন দ্বীপপুঞ্জে ৬.৪ মাত্রার ভূমিকম্প

সলোমন দ্বীপপুঞ্জে ৬.৪ মাত্রার ভূমিকম্প

এনভিডিয়ার প্রধানের সঙ্গে প্রেমের সম্পর্ক, কে এই অ্যালিস হুয়াং?

এনভিডিয়ার প্রধানের সঙ্গে প্রেমের সম্পর্ক, কে এই অ্যালিস হুয়াং?

যুক্তরাষ্ট্রকে দুই দিনের সময় বেধে দিয়েছে ইরান

যুক্তরাষ্ট্রকে দুই দিনের সময় বেধে দিয়েছে ইরান

ইরানের সঙ্গে সমঝোতার আশা ছাড়ছে যুক্তরাষ্ট্র!

ইরানের সঙ্গে সমঝোতার আশা ছাড়ছে যুক্তরাষ্ট্র!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম