Logo
Logo
×

Advertisement

রাজধানী

ঢাকায় হঠাৎ বৃষ্টি, শীত নামছে কবে?

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পিএম

ঢাকায় হঠাৎ বৃষ্টি, শীত নামছে কবে?

Advertisement

সকাল থেকে রাজধানী ঢাকার আকাশ ছিল পরিষ্কার। তবে দুপুর গড়াতেই বদলে যায় আবহাওয়া। আকাশে জমতে শুরু করে কালো মেঘ, সঙ্গে বইতে থাকে হালকা শীতল বাতাস। সন্ধ্যার পর শুরু হয় গুঁড়িগুঁড়ি বৃষ্টি। কোথাও কোথাও শোনা যায় মেঘের গর্জনও।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় হালকা অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কমতে পারে রাতের তাপমাত্রাও।

এদিকে দেশে শীতের আগমনী বার্তা মিলতে শুরু করেছে। ঋতুচক্র অনুযায়ী, কার্তিকের শেষভাগে অর্থাৎ নভেম্বরের মাঝামাঝি সময়ে শীতের আমেজ শুরু হয়। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে শীতের তীব্রতা। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, নভেম্বরের তৃতীয় সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের অনুভূতি বাড়তে পারে।

ইতোমধ্যে দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক সন্ধ্যায় গণমাধ্যমকে বলেন, উত্তরবঙ্গে তাপমাত্রা কমতে শুরু করেছে। বর্তমানে সেখানে তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেই শীতের আবহ তৈরি হয়, যা উত্তরবঙ্গের মানুষের মধ্যে দেখা যাচ্ছে।

তিনি আরও বলেন, আগামী কয়েক দিনে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। ১৮ নভেম্বরের পর বা নভেম্বরের তৃতীয় সপ্তাহে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ সারা দেশে শীতের অনুভূতি আরও বাড়তে পারে। এ ছাড়া সামনে বৃষ্টিপাতেরও পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সোমবারের বুলেটিন অনুযায়ী, ওই দিন সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৫ ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়া নীলফামারীর ডিমলায় ১৮ দশমিক ৫, দিনাজপুরে ১৯ দশমিক ৩, কুড়িগ্রামের রাজারহাটে ১৯ দশমিক ৪, সৈয়দপুরে ১৯ দশমিক ৮ এবং রংপুরে ২০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে

আসছে লঘুচাপ, টানা ৩ দিন বৃষ্টির আভাস যেসব অঞ্চলে

আসছে লঘুচাপ, টানা ৩ দিন বৃষ্টির আভাস যেসব অঞ্চলে

ঢাকায় বৃষ্টি-বজ্রপাত

ঢাকায় বৃষ্টি-বজ্রপাত

এই পদ্ধতি মেনে চললে শীতে এতটুকুও ঠোঁট ফাটবে না

এই পদ্ধতি মেনে চললে শীতে এতটুকুও ঠোঁট ফাটবে না

বৃষ্টিতে ভাসছে গাজা, বাড়ছে মানবিক সংকট

বৃষ্টিতে ভাসছে গাজা, বাড়ছে মানবিক সংকট

দুই বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা

দুই বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা

আরও পড়ুন

টিএসসিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের হাতে আটক ২

টিএসসিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের হাতে আটক ২

ঢাকায় হঠাৎ বৃষ্টি, শীত নামছে কবে?

ঢাকায় হঠাৎ বৃষ্টি, শীত নামছে কবে?

ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

১০ সহকারী পুলিশ কমিশনারকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন ডিএমপি কমিশনার

১০ সহকারী পুলিশ কমিশনারকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন ডিএমপি কমিশনার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম