Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালকের

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১১:০২ এএম

ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালকের

ছবি: যুগান্তর

Advertisement

ফরিদপুরে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে মো. কালাচাঁদ (৫০) নামে এক চালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১টা ৫০ মিনিটের দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কালাচাঁদ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামের বাসিন্দা। তিনি ফরিদপুর-টেকেরহাট-মাদারীপুর রুটে চলাচলকারী ‘কিশোর-তনয়’ পরিবহণের একটি লোকাল বাসের চালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাসটি গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডের সামনে সড়কের ওপর দাঁড় করানো ছিল। এ সময় চালক বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। রাত ১টা ৫০ মিনিটের দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে চালককে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ জানিয়েছে, নিহতের লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।  অগ্নিকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ফরিদপুর বাস স্ট্যান্ড এলাকায় ঘুমন্ত চালক মৃত্যুর ঘটনায় কোতোয়ালি থানার (ডিউটি অফিসার) এসআই শম্পা বলেন, খবরটি শুনেছি, পুলিশ সেখানে গিয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয়ে আগুন

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয়ে আগুন

নেত্রকোনায় ট্রেনে আগুন

নেত্রকোনায় ট্রেনে আগুন

কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন

কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন

ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি

ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি

জমি বিক্রির টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ

৩ মাস পর লাশ উত্তোলন জমি বিক্রির টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ

এবার মিরপুরে বাসে আগুন

এবার মিরপুরে বাসে আগুন

আরও পড়ুন

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয়ে আগুন

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয়ে আগুন

সারজিস আলমকে ‘দোষারোপ’ করে এনসিপি নেতার পদত্যাগ

সারজিস আলমকে ‘দোষারোপ’ করে এনসিপি নেতার পদত্যাগ

ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালকের

ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালকের

নেত্রকোনায় ট্রেনে আগুন

নেত্রকোনায় ট্রেনে আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম