Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাজশাহীতে বিএনপি কার্যালয়ে আগুন

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০১:০০ পিএম

রাজশাহীতে বিএনপি কার্যালয়ে আগুন

ছবি: সংগৃহীত

Advertisement

রাজশাহীর তানোর উপজেলায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের একটি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে উপজেলার কলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আজিজপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান। তবে এর আগেই কার্যালয়ে থাকা আসবাবপত্র পুড়ে যায়।

জানা গেছে, একতলা একটি ভবনের দোকানঘরে বিএনপির এই কার্যালয়টি খোলা হয়েছিল। সেটি পুড়িয়ে দেওয়ার খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান, সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক ও থানার ওসি মাহমুদুল হাসান।

উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোতালেব হোসেন বলেন, সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তারাই আমাদের দলীয় কার্যালয় পুড়িয়ে দিয়েছে। কলমা ইউনিয়নে আমাদের কয়েকটি দলীয় কার্যালয় আছে। এরমধ্যে আজিজপুরের এটিই সবচেয়ে বড় ছিল। এ জন্য এটিকেই টার্গেট করে পুড়িয়ে দেওয়া হয়েছে।

তানোর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, শেষরাতের দিকে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয়ে আগুন

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয়ে আগুন

ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালকের

ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালকের

নেত্রকোনায় ট্রেনে আগুন

নেত্রকোনায় ট্রেনে আগুন

কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন

কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন

ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি

ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

আরও পড়ুন

রাজশাহীতে বিএনপি কার্যালয়ে আগুন

রাজশাহীতে বিএনপি কার্যালয়ে আগুন

লগি-বৈঠা হাতে পদ্মা সেতু অবরোধ, শতাধিক ককটেল বিস্ফোরণ

লগি-বৈঠা হাতে পদ্মা সেতু অবরোধ, শতাধিক ককটেল বিস্ফোরণ

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয়ে আগুন

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয়ে আগুন

সারজিস আলমকে ‘দোষারোপ’ করে এনসিপি নেতার পদত্যাগ

সারজিস আলমকে ‘দোষারোপ’ করে এনসিপি নেতার পদত্যাগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম