Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাবা হত্যার বিচার চেয়ে সড়কে দাঁড়াল দুই শিশু

Icon

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পিএম

বাবা হত্যার বিচার চেয়ে সড়কে দাঁড়াল দুই শিশু

Advertisement

চাঁদপুরের হাজীগঞ্জে অটোরিকশাচালক শাহজাহানকে (৩৫) পিটিয়ে হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রোববার (১৫ নভেম্বর) দুপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে সড়কে দাঁড়িয়ে বাবার হত্যাকারীদের বিচার দাবি করে নিহতের দুই শিশুসন্তান সাজ্জাদ (৮) ও সারমিন (১১)।

এর আগে হাজীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এনায়েতপুর গ্রাম থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।

নিহত শাহজাহান এনায়েতপুর গ্রামের আলী আহম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে পাশের শাহরাস্তি উপজেলার ধোপল্লা বাজার এলাকায় শাহজাহানকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই মানিক হোসেন বাদী হয়ে শাহরাস্তি থানায় একটি হত্যা মামলা করেছেন। পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাসুদ ও তার ছেলে ইসমাইলকে গ্রেফতার করেছে।

নিহতের পরিবারের অভিযোগ, প্রায় এক মাস আগে একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে এনায়েতপুর ও ধোপল্লা গ্রামের খেলোয়াড়দের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে বৃহস্পতিবার বিকালে যাত্রী নিয়ে মোহাম্মদপুর গ্রামের দিকে যাওয়ার পথে ধোপল্লা বাজারের উত্তর পাশে শাহজাহানের অটোরিকশা আটকায় দুর্বৃত্তরা। একপর্যায়ে ২০ থেকে ২৫ জন মিলে তাকে এনায়েতপুর গ্রামের বাসিন্দা হিসেবে শনাক্ত করে কিল-ঘুসি ও লাথি মেরে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মানববন্ধনে নিহতের ছোট ভাই বাবুল বলেন, আমার ভাই একজন সাধারণ অটোরিকশাচালক ছিলেন। খেলার বিরোধের বিষয়ে তিনি কিছুই জানতেন না। অথচ নির্দোষ মানুষটিকে পিটিয়ে হত্যা করা হলো। আমরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

নিহতের বোন নাসরিন ও খুশি বেগমও সুষ্ঠু বিচার দাবি করেন।

এছাড়া এলাকাবাসী দুলাল ও অটোরিকশাচালক সুমন এই হত্যাকাণ্ডে ক্ষোভ প্রকাশ করে দ্রুত সব আসামিকে গ্রেফতারের দাবি জানান।

শাহজাহানের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বাবাকে হারিয়ে অবুঝ দুই শিশু কান্নায় ভেঙে পড়ছে, আর ৮০ বছর বয়সি বৃদ্ধ বাবা আলী আহম্মদ ছেলের শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে এবং দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কাঁটাতারের বেড়ায় অবরুদ্ধ প্রবাসী পরিবার, মুক্তি চাইতে গিয়ে হামলায় আহত ২

কাঁটাতারের বেড়ায় অবরুদ্ধ প্রবাসী পরিবার, মুক্তি চাইতে গিয়ে হামলায় আহত ২

৭ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু

৭ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু

শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ

শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ

শাহরাস্তিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

শাহরাস্তিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষ, অটোরিকশাচালক নিহত

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষ, অটোরিকশাচালক নিহত

দুধ দিতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, বিএনপির সাবেক নেতা গ্রেফতার

দুধ দিতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, বিএনপির সাবেক নেতা গ্রেফতার

আরও পড়ুন

বাবা হত্যার বিচার চেয়ে সড়কে দাঁড়াল দুই শিশু

বাবা হত্যার বিচার চেয়ে সড়কে দাঁড়াল দুই শিশু

কার্যক্রম নিষিদ্ধ গোসাইরহাট স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কারাগারে

কার্যক্রম নিষিদ্ধ গোসাইরহাট স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কারাগারে

দেশের দীর্ঘতম দুই লেনের অস্থায়ী সেতু উদ্বোধন করলেন শিক্ষার্থীরা

দেশের দীর্ঘতম দুই লেনের অস্থায়ী সেতু উদ্বোধন করলেন শিক্ষার্থীরা

জব্দ করা প্রাইভেটকার ভাঙচুর, ৫ লাখ টাকা দাবির অভিযোগ

জব্দ করা প্রাইভেটকার ভাঙচুর, ৫ লাখ টাকা দাবির অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম