Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আদালত চত্বরে যা বললেন এসপি জাহাংগীরের স্ত্রী

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পিএম

আদালত চত্বরে যা বললেন এসপি জাহাংগীরের স্ত্রী

চট্টগ্রাম আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এসপি জাহাংগীর আলমের স্ত্রী মাসুমা আক্তার

Advertisement

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার পুলিশ সুপার (এসপি) জাহাংগীর আলমের স্ত্রী মাসুমা আক্তার দাবি করেছেন, তার স্বামী কখনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না এবং তার মোবাইল ফোন হ্যাক করে তাকে ফাঁদে ফেলা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) চট্টগ্রাম আদালত চত্বরে সাংবাদিকদের কাছে তিনি এ দাবি করেন।

মাসুমা আক্তার বলেন, আমার স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তিনি হাজী মুহম্মদ মহসীন হলে থাকতেন। তার বাবা একজন কৃষক ছিলেন; তিনি অত্যন্ত সাধারণ ও দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন। তিনি শুধু লেখাপড়াই করেছেন, কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না।

গণমাধ্যমে প্রকাশিত কিছু তথ্যের বিষয়ে আপত্তি জানিয়ে তিনি বলেন, সংবাদমাধ্যমে তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সঠিক নয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। মামলায় তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। তার মোবাইল ফোন হ্যাক করে তাকে ফাঁদে ফেলা হয়েছে। আপনারা তার নিজ এলাকায় খোঁজ নিলে বিষয়টি জানতে পারবেন। তার আয়ের ওপর পরিবারের ১২ জন সদস্য নির্ভরশীল। তিনি সব সময় সততার সঙ্গে চাকরি করেছেন এবং বিগত সরকারের আমলেও কোনো বাড়তি সুবিধা পাননি।

প্রসঙ্গত, জাহাংগীর আলম ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন। ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি চট্টগ্রাম রেঞ্জের আরআরএফের ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির বিষয়ে রাষ্ট্রের বিভিন্ন পদক্ষেপের তথ্য তাদের জানিয়ে দিতেন বলে অভিযোগ উঠেছে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাংগীর আলমের বিরুদ্ধে।  

শনিবার (১৪ নভেম্বর) রাতে তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) ও কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা এবং পাঁচলাইশ থানা পুলিশ। একই রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনসাপেক্ষে আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী পাঁচলাইশ থানায় মামলাটি করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এসপি জাহাংগীরের গ্রেফতার প্রসঙ্গে যা বললেন সিএমপি কমিশনার

এসপি জাহাংগীরের গ্রেফতার প্রসঙ্গে যা বললেন সিএমপি কমিশনার

যেভাবে গ্রেফতার হলেন এসপি জাহাংগীর

যেভাবে গ্রেফতার হলেন এসপি জাহাংগীর

মেধাবীরা রাজনীতিতে এলে এমন নৈরাজ্য সৃষ্টি হতো না: এমপি নুরুল আমিন

মেধাবীরা রাজনীতিতে এলে এমন নৈরাজ্য সৃষ্টি হতো না: এমপি নুরুল আমিন

স্কুলে ভর্তি পরীক্ষা বাতিলের রিট খারিজ

স্কুলে ভর্তি পরীক্ষা বাতিলের রিট খারিজ

সেই এসপি জাহাঙ্গীর গ্রেফতার

সেই এসপি জাহাঙ্গীর গ্রেফতার

কে এই নন-পলাতক আ.লীগের সভাপতি?

কে এই নন-পলাতক আ.লীগের সভাপতি?

আরও পড়ুন

সাদাপাথর ঘিরে নতুন পর্যটন পরিকল্পনা

সাদাপাথর ঘিরে নতুন পর্যটন পরিকল্পনা

সীমান্তে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের অনুপ্রবেশের তথ্য দিলেই পুরস্কার

সীমান্তে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের অনুপ্রবেশের তথ্য দিলেই পুরস্কার

আদালত চত্বরে যা বললেন এসপি জাহাংগীরের স্ত্রী

আদালত চত্বরে যা বললেন এসপি জাহাংগীরের স্ত্রী

পরিবহণ ধর্মঘট ঘিরে সিলেটে মালিক-শ্রমিক সংগঠনে বিভক্তি

পরিবহণ ধর্মঘট ঘিরে সিলেটে মালিক-শ্রমিক সংগঠনে বিভক্তি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম