Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পরিবহণ ধর্মঘট ঘিরে সিলেটে মালিক-শ্রমিক সংগঠনে বিভক্তি

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পিএম

পরিবহণ ধর্মঘট ঘিরে সিলেটে মালিক-শ্রমিক সংগঠনে বিভক্তি

ফাইল ছবি

Advertisement

সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টা থেকে সিলেট জেলা সড়ক পরিবহণ মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটকে কেন্দ্র করে স্থানীয় মালিক ও শ্রমিক সংগঠনগুলো দুই ভাগে বিভক্ত হয়ে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে।

একদিকে বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন তিন দফা দাবি আদায়ে কর্মবিরতি সফল করার আহ্বান জানিয়েছে।

অন্যদিকে সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ইউনিয়ন এবং সিলেট পরিবহণ মালিক সমিতি এ ধর্মঘটের সঙ্গে নিজেদের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় নগরীর দক্ষিণ সুরমার কদমতলীতে সংগঠনের কার্যালয়ে সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ইউনিয়নের এক সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি ইফতেখার আহমেদ সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমদের সঞ্চালনায় সভায় নেতারা জানান, তারা ঘোষিত কর্মবিরতিতে অংশ নেবেন না।

তাদের মতে, এ কর্মসূচি আদালত অবমাননার শামিল এবং এটি সরকারকে বেকায়দায় ফেলার পাশাপাশি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে। একই সভায় সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের টানা চারবারের নির্বাচিত সভাপতি আবু সরকারের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

এ বিষয়ে সিলেট পরিবহণ মালিক সমিতির আহ্বায়ক লোকমান আহমদ ধর্মঘটকে অযৌক্তিক ও সরকারকে বেকায়দায় ফেলার উদ্দেশ্যে ডাকা হয়েছে বলে মন্তব্য করেন।

তিনি জানান, এ কর্মসূচির বিষয়ে তাদের সংগঠন অবহিত নয়।

অপরদিকে শনিবার দুপুরে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে আরেকটি সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি হাজী ময়নুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের পরিচালনায় সভায় নেতারা জানান, গত ৮ নভেম্বর প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেওয়ার পরও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ১২ নভেম্বর সমন্বয় পরিষদের সভায় অনির্দিষ্টকালের কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়।

শ্রমিক ইউনিয়নের উত্থাপিত তিন দফা দাবির মধ্যে রয়েছে—কদমতলী টার্মিনালে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় করা মামলায় ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন ও কোষাধ্যক্ষ আব্দুস শহিদসহ শীর্ষ শ্রমিক নেতাদের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র থেকে নাম প্রত্যাহার; নগরীতে সিএনজিচালিত অটোরিকশা, ইমা-লেগুনা ও মাইক্রোবাসের জন্য নির্ধারিত পার্কিংয়ের স্থান নিশ্চিত করা এবং ট্রাক-পিকআপের মালামাল ঝুঁকিপূর্ণভাবে ইজিবাইক ও টমটমে পরিবহণ বন্ধসহ নগরী থেকে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও টমটম প্রত্যাহার এবং সিএনজিচালিত অটোরিকশার ব্যাংক চালানের নম্বর প্রদান।

এসব দাবি আদায়ে সোমবার ভোর ৬টা থেকে শান্তিপূর্ণভাবে অনির্দিষ্টকালের কর্মবিরতি সফল করার জন্য সর্বস্তরের পরিবহণ মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সাদাপাথর ঘিরে নতুন পর্যটন পরিকল্পনা

সাদাপাথর ঘিরে নতুন পর্যটন পরিকল্পনা

সীমান্তে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের অনুপ্রবেশের তথ্য দিলেই পুরস্কার

সীমান্তে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের অনুপ্রবেশের তথ্য দিলেই পুরস্কার

আদালত চত্বরে যা বললেন এসপি জাহাংগীরের স্ত্রী

আদালত চত্বরে যা বললেন এসপি জাহাংগীরের স্ত্রী

পরিবহণ ধর্মঘট ঘিরে সিলেটে মালিক-শ্রমিক সংগঠনে বিভক্তি

পরিবহণ ধর্মঘট ঘিরে সিলেটে মালিক-শ্রমিক সংগঠনে বিভক্তি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম