Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মেয়েকে নিয়ে বিরোধ, প্রকাশ্যে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা

Icon

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১১:০১ পিএম

মেয়েকে নিয়ে বিরোধ, প্রকাশ্যে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা

Advertisement

কুমিল্লার মুরাদনগরে আট বছর বয়সি কন্যাসন্তানকে নিয়ে বিরোধের জেরে স্বামীর ছুরিকাঘাতে সুকিয়া বেগম (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের চৌধুরী বস্ত্রালয়ের সামনে প্রকাশ্যে এ ঘটনা ঘটে।

নিহত সুকিয়া বেগম পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার বিনাইপাড় গ্রামের পুকুরপাড় এলাকার মালু মিয়া ফকিরের মেয়ে। অভিযুক্ত স্বামী শরিফ মিয়া (৪৫) একই গ্রামের মধ্যপাড়া এলাকার মৃত তাজু মিয়ার ছেলে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রায় নয় বছর আগে পারিবারিকভাবে শরিফ মিয়ার সঙ্গে সুকিয়া বেগমের বিয়ে হয়। তাদের সংসারে আট বছর বয়সি একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর তারা দীর্ঘদিন কুমিল্লা শহরে বসবাস করতেন। তবে শরিফ মাদকাসক্ত হওয়ায় সুকিয়া বেগমের ওপর প্রায়ই শারীরিক নির্যাতন চালাতেন। পারিবারিক কলহের জেরে প্রায় পাঁচ মাস আগে তাদের বিচ্ছেদ হয় এবং মেয়েকে নিয়ে নিজ এলাকায় চলে আসেন সুকিয়া বেগম। এরপর থেকে মেয়েকে সঙ্গে নিয়ে ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন তিনি।

অন্যদিকে বিচ্ছেদের পর থেকেই মেয়েকে নিজের কাছে নিতে চাইছিলেন শরিফ মিয়া।

নিহতের পরিবারের দাবি, মেয়েকে স্বামীর কাছে দিতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে শরিফ মিয়া তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছেন।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশের একটি দল নিয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ থানায় নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ব্রাহ্মণপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

ব্রাহ্মণপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

কুমিল্লায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণা

কুমিল্লায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণা

কুমিল্লা বিভাগ না হওয়ায় হতাশ এমপি মনিরুল হক চৌধুরী

কুমিল্লা বিভাগ না হওয়ায় হতাশ এমপি মনিরুল হক চৌধুরী

কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৬১৭

কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৬১৭

দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: গণপূর্তমন্ত্রী

দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: গণপূর্তমন্ত্রী

নতুন প্রজন্মের জন্য খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরি করা হবে: গণপূর্তমন্ত্রী

নতুন প্রজন্মের জন্য খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরি করা হবে: গণপূর্তমন্ত্রী

আরও পড়ুন

মেয়েকে নিয়ে বিরোধ, প্রকাশ্যে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা

মেয়েকে নিয়ে বিরোধ, প্রকাশ্যে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার

৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার

সীমান্ত থেকে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের ভাই গ্রেফতার

সীমান্ত থেকে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের ভাই গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম