Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৬১৭

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পিএম

কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৬১৭

ফাইল ছবি

Advertisement

কুমিল্লায় কিশোর গ্যাং, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের তৎপরতা রোধে ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে শনিবার রাত পর্যন্ত পরিচালিত এই বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১১৯ নেতাকর্মীসহ মোট ৬১৭ জনকে আটক করা হয়েছে। 

রোববার (১৫ নভেম্বর) বিকালে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। 

মো. লুৎফর রহমান জানান, জেলার ১৮টি থানা এলাকায় জেলা পুলিশের সব কটি ইউনিট ও গোয়েন্দা পুলিশ (ডিবি) একযোগে এই অভিযান পরিচালনা করে। অভিযানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি মাঠে থেকে নেতৃত্ব দেন।

জেলা পুলিশ সূত্র জানায়, কুমিল্লা মহানগরীসহ জেলার সব কটি উপজেলার যেসব স্থানে কিশোর বয়সি বখাটেদের উৎপাত ও অপরাধমূলক কর্মকাণ্ড বেশি, সেসব স্থান চিহ্নিত করে এই সাঁড়াশি অভিযান চালানো হয়। আটকদের মধ্যে ১১৯ জন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য রয়েছে। অভিযান শেষে আটকদের অপরাধের সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ৪০১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া বয়স ও সার্বিক দিক বিবেচনায় নিয়ে ২১৬ জনকে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। 

কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, উঠতি বয়সি কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে পড়ার টেবিলে ফেরাতে জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত এই অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হয়েছে। কিশোর অপরাধ, চুরি, ছিনতাই, মাদক ও নিষিদ্ধ সংগঠনের যেকোনো অপতৎপরতা রোধে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: গণপূর্তমন্ত্রী

দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: গণপূর্তমন্ত্রী

আ.লীগ নেতা মুছা মাহমুদ আটক

আ.লীগ নেতা মুছা মাহমুদ আটক

নতুন প্রজন্মের জন্য খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরি করা হবে: গণপূর্তমন্ত্রী

নতুন প্রজন্মের জন্য খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরি করা হবে: গণপূর্তমন্ত্রী

এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষ, দলীয় পদ হারালেন দুই ভাই

এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষ, দলীয় পদ হারালেন দুই ভাই

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ করার উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ করার উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী

তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা

তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা

আরও পড়ুন

কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৬১৭

কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৬১৭

মেধাবীরা রাজনীতিতে এলে এমন নৈরাজ্য সৃষ্টি হতো না: এমপি নুরুল আমিন

মেধাবীরা রাজনীতিতে এলে এমন নৈরাজ্য সৃষ্টি হতো না: এমপি নুরুল আমিন

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের লগি-বৈঠার তাণ্ডব, ভাঙচুর

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের লগি-বৈঠার তাণ্ডব, ভাঙচুর

মাদক সেবনে বরখাস্ত পুলিশ সদস্য, ফের মাদকের আসরে ধরা

মাদক সেবনে বরখাস্ত পুলিশ সদস্য, ফের মাদকের আসরে ধরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম