Logo
Logo
×

Advertisement

সারাদেশ

এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষ, দলীয় পদ হারালেন দুই ভাই

Icon

কুমিল্লা উত্তর প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পিএম

এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষ, দলীয় পদ হারালেন দুই ভাই

এমদাদ হোসেন আখন্দ ও সাইমুল ইসলাম আখন্দ

Advertisement

কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য (এমপি) ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) সেলিম ভূঁইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে হামলা ও সংঘর্ষের অভিযোগে তিতাস উপজেলা বিএনপির সহ-সভাপতি এমদাদ হোসেন আখন্দের পর এবার তার ছোট ভাই উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সাইমুল ইসলাম আখন্দকেও বহিষ্কার করা হয়েছে।

পৃথক দুটি চিঠিতে এই দুই সহোদরকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে কুমিল্লা উত্তর জেলা শ্রমিক দলের সদস্য সচিব মোহাম্মদ আলমগীর স্বাক্ষরিত চিঠিতে সাইমুল ইসলাম আখন্দকে বহিষ্কার করা হয়।

এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঘটনার তিন ঘণ্টা পর কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম স্বাক্ষরিত চিঠিতে এমদাদ হোসেন আখন্দকে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য পদসহ দলীয় সh পদ থেকে বহিষ্কার করা হয়।

বহিষ্কারাদেশের চিঠিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার বিকাল ৪টায় সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতাদের উপস্থিতিতে গোপালপুর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন এমদাদ হোসেন আখন্দ। সংগঠনবিরোধী কার্যক্রমের জন্য তাকে বহিষ্কার করা হলো।

স্থানীয় সূত্রে জানা যায়, তিতাস উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও আসন্ন স্থানীয় নির্বাচনে জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদে বিএনপির চেয়ারম্যান প্রার্থী মো. জামাল প্রধান বৃহস্পতিবার এমপি সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করেন। অনুষ্ঠানে যোগ দিতে এসে এমপি ও দলীয় নেতাকর্মীরা জামাল প্রধানের বাড়িতে মধ্যাহ্নভোজ শেষে সভাস্থলে যান। পরে একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি এমদাদ হোসেন আখন্দ তার লোকজন নিয়ে অনুষ্ঠানে প্রবেশ করতে গেলে জামাল প্রধানের সমর্থকরা বাধা দেন।

এ নিয়ে উভয়পক্ষের মধ্যে প্রথমে চেয়ার ছোড়াছুড়ি এবং পরে কাঠের রোল নিয়ে এলোপাতাড়ি সংঘর্ষ শুরু হয়। এ সময় এমপি সেলিম ভূঁইয়া ও বিএনপির জ্যেষ্ঠ নেতারা মঞ্চ ছেড়ে বিদ্যালয়ের ভেতরে গিয়ে নিরাপদে আশ্রয় নেন। সংঘর্ষে জামাল প্রধানসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। মারামারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি তিতাসসহ আশপাশের উপজেলায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।

অন্যদিকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে জামাল প্রধানের পক্ষে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা আবু জাহেরকে অস্ত্র হাতে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া করতে দেখা গেছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে এমদাদ হোসেন আখন্দ ও তার ছোট ভাই সাইমুল ইসলাম আখন্দ যুগান্তরকে বলেন, মঞ্চে এমপি আসার পর আমরা জনসভায় যোগ দিতে প্রবেশ করলে জামাল প্রধানের লোকজন বাধা দেয় এবং মারধর শুরু করে। এতে আমাদের ফাহিম, জিহাদ, রনি, মহসিন, ইরফান ও শামসুল হকসহ ৭ জন আহত হন। তারা দাউদকান্দির গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

তারা আরও অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা আবু জাহেরসহ একদল লোক অস্ত্র নিয়ে তাদের বাড়িঘর ও বাজারের দোকানপাটে হামলা-ভাঙচুর চালিয়েছে। এ হামলা ও বহিষ্কারের ঘটনা পূর্বপরিকল্পিত বলে দাবি করেন দুই ভাই।

অপরপক্ষের নেতা ও উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. জামাল প্রধান বলেন, আসন্ন নির্বাচনে জিয়ারকান্দি ইউপিতে আমি ও এমদাদ চেয়ারম্যান প্রার্থী। কিছুদিন আগে এমদাদ এমপিকে নিয়ে একটি অনুষ্ঠান করলেও তেমন লোক হয়নি। বৃহস্পতিবার আমি জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সঙ্গে আলোচনা করে সংবর্ধনার আয়োজন করি। অনুষ্ঠানে কয়েক হাজার লোকের উপস্থিতি দেখে ঈর্ষান্বিত হয়ে এমদাদ ও তার ভাই সাইমুল পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়েছেন।

জামাল প্রধান জানান, হামলায় তিনিসহ ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাফিন প্রধান (১৬), সিয়াম (১৭), জামিল (৪৩), জামাল প্রধান (৪৫), রাফিন প্রধান (১৯) ও মতিন মিয়া (৬৫) তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম বলেন, এমপি সেলিম ভূঁইয়া ও উপজেলা নেতাদের উপস্থিতিতে এমদাদ যে ঘটনা ঘটিয়েছেন, তা খুবই দুঃখজনক। দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে তাৎক্ষণিক সাংগঠনিক সিদ্ধান্তে তাকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সরকারি জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ বিএনপির দুই নেতার বিরুদ্ধে

সরকারি জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ বিএনপির দুই নেতার বিরুদ্ধে

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ করার উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ করার উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী

তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা

তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা

মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

এক মাসের মধ্যে সব উপজেলায় বায়োগ্যাস কার্যক্রম সম্প্রসারণ: প্রতিমন্ত্রী আমিনুল

এক মাসের মধ্যে সব উপজেলায় বায়োগ্যাস কার্যক্রম সম্প্রসারণ: প্রতিমন্ত্রী আমিনুল

মাদককারবারিদের পক্ষে কেউ তদবির করলে জনসমক্ষে নাম প্রকাশ করা হবে: হাসনাত

মাদককারবারিদের পক্ষে কেউ তদবির করলে জনসমক্ষে নাম প্রকাশ করা হবে: হাসনাত

আরও পড়ুন

তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতেই ‘নতুন কুঁড়ি’ কর্মসূচি

তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতেই ‘নতুন কুঁড়ি’ কর্মসূচি

ভারত থেকে অনুপ্রবেশকালে আটক ৭

ভারত থেকে অনুপ্রবেশকালে আটক ৭

প্রধান শিক্ষক নেই দৌলতখানের ৭৩ স্কুলে

প্রধান শিক্ষক নেই দৌলতখানের ৭৩ স্কুলে

অভাবে ১৩ মাসের সন্তান বিক্রি, উদ্ধার করলেন ইউএনও

অভাবে ১৩ মাসের সন্তান বিক্রি, উদ্ধার করলেন ইউএনও

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম