Logo
Logo
×

Advertisement

সারাদেশ

এক মাসের মধ্যে সব উপজেলায় বায়োগ্যাস কার্যক্রম সম্প্রসারণ: প্রতিমন্ত্রী আমিনুল

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পিএম

এক মাসের মধ্যে সব উপজেলায় বায়োগ্যাস কার্যক্রম সম্প্রসারণ: প্রতিমন্ত্রী আমিনুল

কুমিল্লায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Advertisement

দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস। এ জন্য বায়োগ্যাসের ব্যবহার বাড়াতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। আগামী এক মাসের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় বৃহৎ পরিসরে এ কার্যক্রম ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো এ নিয়ে কাজ করছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের বানাশুয়ায় একটি বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

প্রতিমন্ত্রী বলেন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে তরুণেরা নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারকেও স্বাবলম্বী করে তুলতে পারবেন। এর মধ্য দিয়ে সামগ্রিকভাবে দেশও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে।

তিনি আরও বলেন, মাদক, বিভিন্ন ধরনের অপকর্ম ও সামাজিক অবক্ষয় থেকে আগামী প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার উপযোগী পরিবেশ তৈরি করতে হবে। এ লক্ষ্যে তরুণদের জন্য খেলাধুলার উপযোগী মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব তালুকদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকল্প পরিচালক এ কে এম মহিবুল ইসলাম। এ ছাড়া স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে গ্রামীণ উদ্যোক্তাদের মধ্যে বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণ ও সম্প্রসারণের জন্য ঋণের চেক বিতরণ করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

মাদককারবারিদের পক্ষে কেউ তদবির করলে জনসমক্ষে নাম প্রকাশ করা হবে: হাসনাত

মাদককারবারিদের পক্ষে কেউ তদবির করলে জনসমক্ষে নাম প্রকাশ করা হবে: হাসনাত

কুমিল্লায় পথে পথে মা-বাবাকে খুঁজছেন নেদারল্যান্ডসের নাগরিক

কুমিল্লায় পথে পথে মা-বাবাকে খুঁজছেন নেদারল্যান্ডসের নাগরিক

ব্যবসায়ীর শতকোটি টাকার সম্পদ আত্মসাৎ, হত্যা

কুমিল্লায় হানিট্র্যাপ ব্যবসায়ীর শতকোটি টাকার সম্পদ আত্মসাৎ, হত্যা

পরিবারের খাবারে কাটছাঁট

আয় না বেড়ে বাড়ছে ব্যয় পরিবারের খাবারে কাটছাঁট

হানিট্র্যাপে ব্যবসায়ীর শতকোটি টাকার সম্পদ আত্মসাতের পর হত্যা

হানিট্র্যাপে ব্যবসায়ীর শতকোটি টাকার সম্পদ আত্মসাতের পর হত্যা

আরও পড়ুন

সিলেটে হাম পরিস্থিতির অবনতি, ২৪ ঘণ্টায় তিন শিশুর প্রাণহানি

সিলেটে হাম পরিস্থিতির অবনতি, ২৪ ঘণ্টায় তিন শিশুর প্রাণহানি

দেশজুড়ে সাঁড়াশি অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা

দেশজুড়ে সাঁড়াশি অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা

৩০ টাকা দরে চাল পেয়ে শ্রমিকদের স্বস্তি

৩০ টাকা দরে চাল পেয়ে শ্রমিকদের স্বস্তি

ফেরিতে কার্গোর ধাক্কা, নিচে পড়ে প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

ফেরিতে কার্গোর ধাক্কা, নিচে পড়ে প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম