Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ করার উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পিএম

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ করার উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী

তারিণী চরণ লাহা উচ্চবিদ্যালয় মাঠে এসব কথা বলেন আমিনুল হক।

Advertisement

কুমিল্লায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ এবং উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) কুমিল্লার বরুড়া উপজেলার কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চবিদ্যালয় মাঠে ‘এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমিনুল হক।

তিনি বলেন, খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সৌহার্দ্য ও পারিবারিক বন্ধন সুদৃঢ় করে। খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ, মেধাবী ও সুশৃঙ্খল প্রজন্ম গড়ে তোলা সম্ভব। আমরা চাই, দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ থাকুক এবং উপজেলা পর্যায়ে স্টেডিয়াম গড়ে উঠুক। দ্রুতই বরুড়া উপজেলা স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম গ্রহণ করা হবে।

আমিনুল হক আরও বলেন, খেলাধুলার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন, এমনকি সামাজিক বিপ্লব ঘটানো সম্ভব। এ লক্ষ্য সামনে রেখে কুমিল্লায় বিকেএসপি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় কুমিল্লা আদর্শ সদর উপজেলা দল টাইব্রেকারে চান্দিনা উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এতে মোট ১৯টি উপজেলা দল অংশ নেয়। ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন আদর্শ সদর উপজেলা দলের রবিউল ইসলাম সবুজ। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন চান্দিনা দলের মেহেদী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী, মো. জসিম উদ্দিন ও আতিকুল ইসলাম শাওন। এ ছাড়া বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি, উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিমসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা

তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা

মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

এক মাসের মধ্যে সব উপজেলায় বায়োগ্যাস কার্যক্রম সম্প্রসারণ: প্রতিমন্ত্রী আমিনুল

এক মাসের মধ্যে সব উপজেলায় বায়োগ্যাস কার্যক্রম সম্প্রসারণ: প্রতিমন্ত্রী আমিনুল

মাদককারবারিদের পক্ষে কেউ তদবির করলে জনসমক্ষে নাম প্রকাশ করা হবে: হাসনাত

মাদককারবারিদের পক্ষে কেউ তদবির করলে জনসমক্ষে নাম প্রকাশ করা হবে: হাসনাত

কুমিল্লায় পথে পথে মা-বাবাকে খুঁজছেন নেদারল্যান্ডসের নাগরিক

কুমিল্লায় পথে পথে মা-বাবাকে খুঁজছেন নেদারল্যান্ডসের নাগরিক

ব্যবসায়ীর শতকোটি টাকার সম্পদ আত্মসাৎ, হত্যা

কুমিল্লায় হানিট্র্যাপ ব্যবসায়ীর শতকোটি টাকার সম্পদ আত্মসাৎ, হত্যা

আরও পড়ুন

মহেশপুরে মুক্তিযোদ্ধার সন্তানকে কুপিয়ে হত্যা

মহেশপুরে মুক্তিযোদ্ধার সন্তানকে কুপিয়ে হত্যা

সরকারি জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ বিএনপির দুই নেতার বিরুদ্ধে

সরকারি জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ বিএনপির দুই নেতার বিরুদ্ধে

প্রিয় লেখকের জন্মদিনে উৎসবে মাতলেন হিমু-রূপার ভক্তরা

প্রিয় লেখকের জন্মদিনে উৎসবে মাতলেন হিমু-রূপার ভক্তরা

মীর মশাররফের বাড়িতে সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের ঘোষণা সংস্কৃতিমন্ত্রীর

মীর মশাররফের বাড়িতে সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের ঘোষণা সংস্কৃতিমন্ত্রীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম