মহেশপুরে মুক্তিযোদ্ধার সন্তানকে কুপিয়ে হত্যা
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঝিনাইদহের মহেশপুরে মাঠে কলাই কাটতে গিয়ে নুর মোহাম্মদ নামে এক ব্যক্তি কুপিয়ে হত্যার শিকার হয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার যাদবপুর ইউনিয়নের গয়েশপুর মাঠে এ ঘটনা ঘটে। নুর মোহাম্মদ গয়েশপুর গ্রামের মুক্তিযোদ্ধা হানেফ আলীর ছেলে। এ ঘটনায় অভিযুক্ত পোড়াদাহ গ্রামের লুৎফর রহমানের ছেলে জসিম উদ্দিন পলাতক রয়েছেন।
স্থানীয়রা জানান, ঘটনার দিন নুর মোহাম্মদ কলাই কাটতে মাঠে গেলে জসিম উদ্দিনের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে জসিম উদ্দিন হাতে থাকা হাসুয়া দিয়ে নুর মোহাম্মদকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহেশপুর থানার ওসি ইমরান আলম জানান, অভিযুক্ত ও নিহতের মধ্যে টাকা-পয়সা লেনদেনের ঘটনা রয়েছে। তদন্ত করলে মূল ঘটনা বেরিয়ে আসবে। অভিযুক্ত পলাতক থাকায় তাকে আটকের চেষ্টা চলছে।

-6af71f044f86c.jpg)