Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আমির হামজা

কোন নারীর সঙ্গে কে গল্প করেছে, তা আমার নামে চালিয়ে দেওয়া হচ্ছে

Icon

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৮:১২ পিএম

কোন নারীর সঙ্গে কে গল্প করেছে, তা আমার নামে চালিয়ে দেওয়া হচ্ছে

তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান বক্তার বক্তব্য দেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা

Advertisement

কুরআনের মাহফিলে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাধা দেয়, তাদের জন্মের ঠিক নেই বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা।

শুক্রবার বিকালে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।

বক্তব্যে আমির হামজা বলেন, কুরআনের মাহফিলে যারা আগে বাধা দিয়েছে, এখন দিচ্ছে ও ভবিষ্যতেও দেবে—তারা মুসলমান হলেও তাদের জন্মের ঠিক নেই। নবীজির সময়েও তাকে বাধা দেওয়া হয়েছিল উল্লেখ করে তিনি এ বিষয়ে বিতর্কিত ও আক্রমণাত্মক শব্দ ব্যবহার করেন।

নিজের অডিও ফাঁসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘কোন সভাপতিকে জুতা মেরেছিল, তা ছয় বছর পর এখন দেখানো হচ্ছে। কোন নারীর সঙ্গে কে গল্প করেছে, তা আমার নামে চালিয়ে দেওয়া হচ্ছে। এতদিন এসব প্রকাশ করেননি কেন? আমি তো সেই ২০১২ সাল থেকে কুরআনের ময়দানে কথা বলি, আর মনোনয়ন পেয়েছি ২০২৬ সালে। এত বছর পর হঠাৎ এখন এগুলো সামনে আনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, তা দেখতে হবে।’

নারীদের প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়েও আমির হামজা দাবি করেন, আল্লাহ ও রাসুলের পর তিনি নারীদের সবচেয়ে বেশি সম্মান দেন। তবে রাস্তায় ছেলেদের সঙ্গে মিছিল করা নারীদের প্রতি কটাক্ষ করে তিনি আপত্তিকর মন্তব্য করেন।

শুক্রবার বিকাল আসরের নামাজের পর আমির হামজা মঞ্চে ওঠেন এবং প্রায় এক ঘণ্টা বক্তব্য দেন। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব। এছাড়া স্থানীয় জামায়াতের সাবেক আমির ওলিয়ার রহমান ও মুহাদ্দিস শাফিউর রহমান আফসারীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার দুপুরে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে আমির হামজার তাফসিরুল কুরআন মাহফিলের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হলে কালীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়ে পড়ে।

একই দিন মাহফিলস্থলে পাল্টা মাদকবিরোধী সমাবেশের ডাক দেয় ‘সচেতন কালীগঞ্জবাসী’। এতে শহরে উত্তেজনা দেখা দিলে বৃহস্পতিবার রাত ১১টার দিকে কালীগঞ্জ থানায় উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় এক জরুরি সমঝোতা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিতর্কিত ও রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে মাহফিল আয়োজনে বিএনপি ও জামায়াত একমত হয়।

ওই সভায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলি, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব, উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি এবং জামায়াতের সাবেক আমির ওলিয়ার রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াল জামায়াত

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াল জামায়াত

অবশেষে আমির হামজার মাহফিল ঘিরে বিএনপি-জামায়াত সমঝোতা

অবশেষে আমির হামজার মাহফিল ঘিরে বিএনপি-জামায়াত সমঝোতা

জামায়াত কখনো আধিপত্যবাদ মেনে নেবে না: হামিদুর রহমান

জামায়াত কখনো আধিপত্যবাদ মেনে নেবে না: হামিদুর রহমান

কসবায় সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে জামায়াতের ‘কৃষক সমাবেশ’

কসবায় সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে জামায়াতের ‘কৃষক সমাবেশ’

অনুমতি না মিললেও চলছে আমির হামজার মাহফিলের মঞ্চ তৈরির কাজ

অনুমতি না মিললেও চলছে আমির হামজার মাহফিলের মঞ্চ তৈরির কাজ

হাসিনাবিরোধী এত সংগ্রামের পরও আমি ‘ফালতু’ হয়ে গেলাম?

রাশেদ খাঁনের ক্ষোভ হাসিনাবিরোধী এত সংগ্রামের পরও আমি ‘ফালতু’ হয়ে গেলাম?

আরও পড়ুন

১০০ আসনে নারীদের সরাসরি ভোট হওয়া উচিত: স্পিকার

১০০ আসনে নারীদের সরাসরি ভোট হওয়া উচিত: স্পিকার

ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০, এমপির কার্যালয় ভাঙচুর

ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০, এমপির কার্যালয় ভাঙচুর

সন্দেহ পরকীয়ার স্ত্রীর পায়ে শিকল দিয়ে প্রতিবেশীকে পুড়িয়ে হত্যার অভিযোগ

স্ত্রীর পায়ে শিকল দিয়ে প্রতিবেশীকে পুড়িয়ে হত্যার অভিযোগ

আমির হামজা কোন নারীর সঙ্গে কে গল্প করেছে, তা আমার নামে চালিয়ে দেওয়া হচ্ছে

কোন নারীর সঙ্গে কে গল্প করেছে, তা আমার নামে চালিয়ে দেওয়া হচ্ছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম