Logo
Logo
×

Advertisement

সারাদেশ

অবশেষে আমির হামজার মাহফিল ঘিরে বিএনপি-জামায়াত সমঝোতা

Icon

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ এএম

অবশেষে আমির হামজার মাহফিল ঘিরে বিএনপি-জামায়াত সমঝোতা

ছবি: সংগৃহীত

Advertisement

দিনভর নানা নাটকীয়তার পর বিতর্কিত ও রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে ঝিনাইদহের কালীগঞ্জে আমির হামজার মাহফিল আয়োজনে বিএনপি-জামায়াত একমত হয়েছে। উপজেলা প্রশাসনের সমঝোতায় বৃহস্পতিবার রাত ১১ টায় কালীগঞ্জ থানায় এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ, ওসি জুলফিকার আলি,  ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি, জামায়াতের সাবেক আমীর ওলিয়ার রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব বলেন, কুরআনের মাহফিলে রাজনৈতিক বক্তব্য না দেওয়ার জন্য আমির হামজাকে অনুরোধ করব। বিএনপি ও প্রশাসন মাহফিল আয়োজনে সহযোগিতা করবে। 

এর আগে কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে আমির হামজার তাফসিরুল কুরআন মাহফিলের অনুমতি না দেয়ার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকালে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এরপরই কালীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়ে পড়ে।

জানা গেছে, শুক্রবার (১৩ নভেম্বর) ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে তাফসিরুল কুরআর মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১ নভেম্বর সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজনের অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্তপূর্বক প্রতিবেদন প্রেরণের জন্য পুলিশ সুপার বরাবর পত্র প্রেরণ করা হয়। এরপর পুলিশ সুপার কর্তৃক প্রেরিত তদন্ত প্রতিবেদনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

এছাড়াও তদন্ত প্রতিবেদনে বিরুপ মন্তব্য এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকায় বার্ষিক পুরস্কার বিতরণী ও তাফসিরুল কুরআন মাহফিল আয়োজনের অনুমতি প্রদান করা সম্ভব হচ্ছে না। একইসঙ্গে প্রশাসনের পক্ষ থেকে উক্ত আয়োজন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তি প্রকাশের পর বৃহস্পতিবার বিকালে কালীগঞ্জে আমির হামজাকে স্বাগত জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। এরপর সন্ধ্যায় শহরের মুরগীহাট এলাকায় এমপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে উপজেলা জামায়াতে ইসলামী। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতের আমীর আব্দুল হক মোল্লা। এছাড়াও বক্তব্য রাখেন এমপি আবু তালিব, সাবেক আমীর ওলিয়ার রহমান।

সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতের আমীর আব্দুল হক মোল্লা বলেন, একটি কুচক্রী মহল মাহফিলটি বাধাগ্রস্ত ও বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা নেয়ারও চেষ্টা করা হচ্ছে বলে জানতে পেরেছি। প্রশাসন এই  মাহফিল বন্ধ করতে পারবে না। কোনভাবেই গণজোয়ার ঠেকানো যাবে না। এই প্রোগাম বাস্তবায়ন হবেই।

এদিকে একই স্থানে মাদকবিরোধী সমাবেশ করার ঘোষণা দেয় সচেতন কালীগঞ্জবাসী। বৃহস্পতিবার বিকালে শহরে মাইকিং বের করা হয়। শুক্রবার দুপুর ২টায় মাদকবিরোধী সমাবেশে সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও বৃহস্পতিবার সন্ধ্যায় শহরে মাদকবিরোধী মোটরসাইকেল  র‌্যালি করে। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের কালীবাড়ী এলাকায় গিয়ে শেষ হয়। পরে রাত ৯টায় সচেতন কালীগঞ্জবাসীর ব্যানারে শুক্রবার একই মাঠে মাদকবিরোধী সমাবেশ করার কথা সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সচেতন কালীগঞ্জবাসী পক্ষে ইলিয়াস রহমান মিঠু। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা রেজাউল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলনসহ অন্যান্যরা।

সংবাদ সম্মেলনে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ইলিয়াস রহমান মিঠু বলেন, আমরা প্রতি সপ্তাহে উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাদক, অনলাইন জুয়া, বাল্য বিবাহ, যৌতুক, আত্মহত্যাসহ সামাজিক ব্যধির বিরুদ্ধে জনসচেতনতামূলক সমাবেশ করে আসছি। তারই ধারাবাহিকতায় শুক্রবার শহরের নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে পূর্বনির্ধারিত কর্মসূচি রয়েছে। সেই মোতাবেক আমরা আমাদের প্রস্তুতি সম্পন্ন করেছি। আগামীকালের সমাবেশ সফল করতে আমরা শহরে একটি মোটরসাইকেল র‌্যালি করেছি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অনুমতি না মিললেও চলছে আমির হামজার মাহফিলের মঞ্চ তৈরির কাজ

অনুমতি না মিললেও চলছে আমির হামজার মাহফিলের মঞ্চ তৈরির কাজ

এমপি আমির হামজার বিচার দাবিতে নারীদের বিক্ষোভ

এমপি আমির হামজার বিচার দাবিতে নারীদের বিক্ষোভ

আমির হামজার নামে প্রচারিত অডিওতে এআই ব্যবহারের প্রমাণ পায়নি দ্য ডিসেন্ট

আমির হামজার নামে প্রচারিত অডিওতে এআই ব্যবহারের প্রমাণ পায়নি দ্য ডিসেন্ট

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

‘আমি কি ভেসে এসেছি’ প্রতিমন্ত্রীকে আমির হামজা

‘আমি কি ভেসে এসেছি’ প্রতিমন্ত্রীকে আমির হামজা

ওর কি যোগ্যতা আছে রাস্তা ঝাড়ু দিতে নেবে মানুষ? রাশেদকে আমির হামজা

ওর কি যোগ্যতা আছে রাস্তা ঝাড়ু দিতে নেবে মানুষ? রাশেদকে আমির হামজা

আরও পড়ুন

অবশেষে আমির হামজার মাহফিল ঘিরে বিএনপি-জামায়াত সমঝোতা

অবশেষে আমির হামজার মাহফিল ঘিরে বিএনপি-জামায়াত সমঝোতা

রাঙ্গুনিয়ায় দুর্গম পাহাড়ে পুলিশের অভিযান, আটক ৬

রাঙ্গুনিয়ায় দুর্গম পাহাড়ে পুলিশের অভিযান, আটক ৬

খুলনায় দুর্বৃত্তের গুলিতে নিহত ১

খুলনায় দুর্বৃত্তের গুলিতে নিহত ১

অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে মীর মশাররফের স্মৃতিকেন্দ্র

অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে মীর মশাররফের স্মৃতিকেন্দ্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম