রাঙ্গুনিয়ায় দুর্গম পাহাড়ে পুলিশের অভিযান, আটক ৬
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৪:২৭ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধীদের অপতৎপরতা নিয়ন্ত্রণে সমন্বিত সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ছয়জনকে আটক করা হয়েছে। এ সময় রেজিস্ট্রেশনবিহীন চারটি মোটরসাইকেল জব্দ করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন এবং দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ রাঙ্গুনিয়ার দুর্গম ও সন্ত্রাসপ্রবণ পাহাড়ি এলাকার মোবারক টিলা, সৈয়দের খিল, কাইন্দার কুল, ভাল্লুকিয়া টিলা, মীরেরখীল ও ক্ষেত্রবাজারসহ বিভিন্ন এলাকায় পুলিশের একাধিক দল একযোগে অভিযান চালায়। এ সময় পাহাড়ি এলাকার বিভিন্ন বসতবাড়ি, সন্দেহভাজন স্থাপনা ও তালিকাভুক্ত অপরাধীদের সম্ভাব্য অবস্থানস্থলে তল্লাশি করা হয়।
