Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ১১৭২

Icon

বাসস

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১০:০০ এএম

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ১১৭২

প্রতীকী ছবি

Advertisement

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় গত ২৪ ঘন্টায় ১ হাজার ১৭২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলায় ৮৪ জন, পূর্ববর্তী মামলায় ৩২৪ জন, পুলিশ অ্যাক্ট ৩৪ ধারায় ৩৬ জন, ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় ১৪ জন, কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৪৯ জন, পরোয়ানা মূলে ১১৩ জন এবং সাজা পরোয়ানা মূলে ১৭ জন রয়েছেন।

এ ছাড়া মাদক মামলায় ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ১ জন মাদক বহনকারী ও ৬৪ জন মাদকসেবী। নিয়মিত ও অন্যান্য মামলায় ৩৪ জন মাদক ব্যবসায়ীসহ অভিযানে মোট ৯৯ জনকে গ্রেফতার করা হয়।

মাদক বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৮ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ১২ হাজার ৪০৫ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ সময় ২৩ টি মাদক মামলা দায়ের করা হয়।

অভিযানে ১৩ হাজার ৭১১ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ লিটার চোলাইমদ, ১১ বোতল বিদেশী মদ,  ২৮ বোতল স্কাফ সিরাপ ও ৩ কেজি ১৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭৮ জন সদস্যকে গ্রেফতার করা হয়। জেলাভিত্তিক গ্রেফতারদের সংখ্যা : চট্টগ্রামে ৫৬, কক্সবাজারে ৮,  কুমিল্লায় ১০১,  ব্রাহ্মণবাড়িয়ায় ১৬, চাঁদপুরে ২০, নোয়াখালীতে ২০, লক্ষ্মীপুরে ১৫, ফেনীতে ১৪, রাঙ্গামাটিতে ৫ ও খাগড়াছড়িতে ২৩ জন।

অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪৭০ জনকে গ্রেফতার করা হয়। তন্মধ্যে ২৭৩ জনকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ১৯৭ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেলা ভিত্তিক আটককৃত কিশোর গ্যাং সদস্যের সংখ্যা: চট্টগ্রাম ৭৯, কক্সবাজার ২১, কুমিল্লা ১৬৫, ব্রাহ্মণবাড়িয়া ২৭, চাঁদপুর ৩২, নোয়াখালী ২৮,  লক্ষ্মীপুর ৫৯, রাঙ্গামাটি ১৪, খাগড়াছড়ি ৩১ এবং বান্দরবান ১৪ জন।

জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আ.লীগের কাছে তথ্য ফাঁস, এসপি জাহাঙ্গীরের দুই মোবাইল ফোন জব্দ

আ.লীগের কাছে তথ্য ফাঁস, এসপি জাহাঙ্গীরের দুই মোবাইল ফোন জব্দ

গ্রেফতারেও থামছে না সন্ত্রাস

রাউজান-রাঙ্গুনিয়া গ্রেফতারেও থামছে না সন্ত্রাস

সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে রায় ১৯ নভেম্বর

টাকা আত্মসাতের মামলা সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে রায় ১৯ নভেম্বর

কক্সবাজার থেকে ৩ যুবলীগ নেতা গ্রেফতার

কক্সবাজার থেকে ৩ যুবলীগ নেতা গ্রেফতার

আ.লীগ কর্মীকে পেটানোর ভিডিও প্রকাশ এনসিপি নেত্রীর

ফেসবুকে অশালীন মন্তব্য আ.লীগ কর্মীকে পেটানোর ভিডিও প্রকাশ এনসিপি নেত্রীর

পিকনিকের নামে নাশকতার পরিকল্পনা, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেফতার

পিকনিকের নামে নাশকতার পরিকল্পনা, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেফতার

আরও পড়ুন

গাজীপুরে শ্রমিক অসন্তোষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

গাজীপুরে শ্রমিক অসন্তোষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ১১৭২

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ১১৭২

‘পেট্রোল বোমায়’ পুড়ল বাড়ি, মরল এমপি নুসরাতের আদরের ‘তারা’

‘পেট্রোল বোমায়’ পুড়ল বাড়ি, মরল এমপি নুসরাতের আদরের ‘তারা’

এমপি নুসরাতের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ, পেট্রোল বোমা হামলার অভিযোগ

এমপি নুসরাতের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ, পেট্রোল বোমা হামলার অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম