Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফেসবুকে অশালীন মন্তব্য

আ.লীগ কর্মীকে পেটানোর ভিডিও প্রকাশ এনসিপি নেত্রীর

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পিএম

আ.লীগ কর্মীকে পেটানোর ভিডিও প্রকাশ এনসিপি নেত্রীর

ফাইল ছবি

Advertisement

চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীকে ফেসবুকে অশালীন মন্তব্য করায় খোরশেদ আলম নামে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিন।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে বাকলিয়া থানার তুলতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। 

এর আগে খোরশেদ আলমকে মারধরের ভিডিও নিজের ফেসবুকে পোস্ট দেন আলোচিত এনসিপি নেত্রী তানিয়া আমিন। তিনি চট্টগ্রাম মহানগর এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক।

মারধরের ভিডিওটি প্রকাশ করে তানিয়া আমিন ভিডিওর ক্যাপশনে লেখেন, ‘নারীকে অসম্মান নয়, সম্মানেই সমাজ শক্ত হয়। জাতীয় নারীশক্তি।’ 

এদিকে পোস্ট করা ওই ভিডিওটিতে দেখা যায়, একটি লন্ড্রি দোকানে দাঁড়িয়ে থাকা খোরশেদ আলমকে চড়-থাপ্পড় মারছেন এনসিপি নেত্রী। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজন পুরুষও ওই ব্যক্তিকে মারধর করেন। একপর্যায়ে তানিয়াকে বলতে শোনা যায়, ‘এই ধরনের পোস্ট করার সাহস পাস কোথা থেকে? এ ধরনের পোস্ট তুই করবি কেন? তারা মেয়েদের দুর্বল মনে করে। ঘরে তোর মা-বোন নেই?’ 

এ বিষয়ে বাকলিয়া থানার ওসি শাহীনূর আলম বলেন, এক এনসিপি নেত্রীকে নিয়ে মন্তব্যের জেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে খোরশেদ আলম নামে একজনকে আটক করে থানায় আনা হয়। তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমে সম্পৃক্ততার তথ্য পাওয়ায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পিকনিকের নামে নাশকতার পরিকল্পনা, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেফতার

পিকনিকের নামে নাশকতার পরিকল্পনা, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেফতার

ডিসেম্বরকেন্দ্রিক আওয়ামী লীগের ব্লুপ্রিন্ট ফাঁস

ডিসেম্বরকেন্দ্রিক আওয়ামী লীগের ব্লুপ্রিন্ট ফাঁস

‘আ.লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত-শিবির’

‘আ.লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত-শিবির’

হোমনায় ট্রিপল হত্যার ১১ মাস পর দুইজন কারাগারে

হোমনায় ট্রিপল হত্যার ১১ মাস পর দুইজন কারাগারে

রাজধানীতে কঠোর অভিযান, গ্রেফতার ৪৬৬

রাজধানীতে কঠোর অভিযান, গ্রেফতার ৪৬৬

ঘুসিতে ২৫ দিন পর চাচার মৃত্যু, গ্রেফতার ভাতিজাসহ ৩

ঘুসিতে ২৫ দিন পর চাচার মৃত্যু, গ্রেফতার ভাতিজাসহ ৩

আরও পড়ুন

ফেসবুকে অশালীন মন্তব্য আ.লীগ কর্মীকে পেটানোর ভিডিও প্রকাশ এনসিপি নেত্রীর

আ.লীগ কর্মীকে পেটানোর ভিডিও প্রকাশ এনসিপি নেত্রীর

কুসংস্কার-অভাব পেছনে ফেলে বিশ্বমঞ্চের পথে ঠাকুরগাঁওয়ের অদম্য মেয়েরা

কুসংস্কার-অভাব পেছনে ফেলে বিশ্বমঞ্চের পথে ঠাকুরগাঁওয়ের অদম্য মেয়েরা

ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ড ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি, হাসপাতালে ২৭ শিক্ষার্থী

ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি, হাসপাতালে ২৭ শিক্ষার্থী

নলছিটিতে যুবলীগ নেতা গ্রেফতার

নলছিটিতে যুবলীগ নেতা গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম