Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ড

ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি, হাসপাতালে ২৭ শিক্ষার্থী

Icon

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পিএম

ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি, হাসপাতালে ২৭ শিক্ষার্থী

মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত চার সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে

Advertisement

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত চার সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। বুধবার বেলা ১১টায় কমিটির সদস্যরা ফতুল্লার শান্তিধারা এলাকায় অবস্থিত জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় গিয়ে অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করেন।

এ সময় মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং প্রতিষ্ঠানের বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করেন।

এদিকে এখনো ২৭ জন শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে ৪ জন একই হাসপাতালের আইসিইউতে রয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক আলিনুর খান জানান, অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ অনুসন্ধানে ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গেও কথা বলা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদ্রাসাটিতে অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা ও ফায়ার এক্সটিংগুইশার না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করতে সাধারণ নির্দেশনা জারি করা হবে। পাশাপাশি ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিয়মিত অগ্নিনির্বাপণ প্রশিক্ষণের ব্যবস্থা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তাব্যবস্থা তদারকির আওতায় থাকবে।

এ সময় তদন্ত কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসাইন, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি সহকারী কমিশনার আসমাউল হুসনা পিংকি এবং কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আজিজুর রহমান জানান, এখন ২৭ জন শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে ৪ জন একই হাসপাতালের আইসিইউতে রয়েছে। প্রত্যেকের অবস্থা ভালো।

তিনি আরও জানান, মাদ্রাসার ৩টি বহুতল ভবনে মোট ১ হাজার ৪০০ শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে একটি পাঁচতলা ভবনের দ্বিতীয়তলায় লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বই ও আসবাবপত্র পোড়ার বিষাক্ত ধোঁয়ায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চমতলায় ঘুমিয়ে থাকা প্রায় শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। নিঃশ্বাসের সঙ্গে বিষাক্ত ধোঁয়া পেটে গিয়ে শ্বাসনালিতে অনেকের সমস্যা হয়েছে। তাদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

থেমে থাকা লরির চাকায় পেট্রোল ঢেলে আগুন

থেমে থাকা লরির চাকায় পেট্রোল ঢেলে আগুন

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, ৪ শিক্ষার্থীর অবস্থা সংকটাপন্ন

নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, ৪ শিক্ষার্থীর অবস্থা সংকটাপন্ন

আওয়ামী লীগ আবার আগুন-সন্ত্রাস শুরু করেছে: জাহিদ হোসেন

আওয়ামী লীগ আবার আগুন-সন্ত্রাস শুরু করেছে: জাহিদ হোসেন

শ্বাসনালি ক্ষতিগ্রস্ত অনেকের, ৪ জন ক্রিটিক্যাল কেয়ারে

না.গঞ্জে মাদ্রাসায় আগুন শ্বাসনালি ক্ষতিগ্রস্ত অনেকের, ৪ জন ক্রিটিক্যাল কেয়ারে

সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন

সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন

আরও পড়ুন

ফেসবুকে অশালীন মন্তব্য আ.লীগ কর্মীকে পেটানোর ভিডিও প্রকাশ এনসিপি নেত্রীর

আ.লীগ কর্মীকে পেটানোর ভিডিও প্রকাশ এনসিপি নেত্রীর

কুসংস্কার-অভাব পেছনে ফেলে বিশ্বমঞ্চের পথে ঠাকুরগাঁওয়ের অদম্য মেয়েরা

কুসংস্কার-অভাব পেছনে ফেলে বিশ্বমঞ্চের পথে ঠাকুরগাঁওয়ের অদম্য মেয়েরা

ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ড ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি, হাসপাতালে ২৭ শিক্ষার্থী

ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি, হাসপাতালে ২৭ শিক্ষার্থী

নলছিটিতে যুবলীগ নেতা গ্রেফতার

নলছিটিতে যুবলীগ নেতা গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম