Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন

Icon

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৮ এএম

সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন

Advertisement

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই যুবকের মাথায় একাধিক গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

সোমবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৬ নম্বর ওয়ার্ডের বার্মাস্ট্যান্ড এলাকার সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে বার্মাস্ট্যান্ড এলাকায় সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তার পাশে এক যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় পথচারীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানান। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।

সুরতহালকালে নিহত ব্যক্তির মাথায় একাধিক গুরুতর আঘাতের চিহ্ন দেখতে পায় পুলিশ।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যার পর থেকে রাত ১০টার মধ্যে যে কোনো সময় ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম ও পরিচয় জানা যায়নি। তবে আঙুলের ছাপের (ফিঙ্গারপ্রিন্ট) মাধ্যমে তার পরিচয় শনাক্ত করার জন্য পিবিআই এবং সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টার পাশাপাশি এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি

ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি

চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা, লাশ নিয়ে সড়ক অবরোধ

চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা, লাশ নিয়ে সড়ক অবরোধ

বিএনপি ছেড়ে এনসিপিতে যোগ দেওয়ার কারণ জানালেন মুক্তি

বিএনপি ছেড়ে এনসিপিতে যোগ দেওয়ার কারণ জানালেন মুক্তি

নাঈম হত্যা: একই পরিবারের তিনজন গ্রেফতার

নাঈম হত্যা: একই পরিবারের তিনজন গ্রেফতার

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

না.গঞ্জ মহানগর এনসিপির নেতৃত্বে সাবেক এমপিকন্যা

না.গঞ্জ মহানগর এনসিপির নেতৃত্বে সাবেক এমপিকন্যা

আরও পড়ুন

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয়ে আগুন

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয়ে আগুন

সারজিস আলমকে ‘দোষারোপ’ করে এনসিপি নেতার পদত্যাগ

সারজিস আলমকে ‘দোষারোপ’ করে এনসিপি নেতার পদত্যাগ

ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালকের

ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালকের

নেত্রকোনায় ট্রেনে আগুন

নেত্রকোনায় ট্রেনে আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম