Logo
Logo
×

Advertisement

সারাদেশ

খুলনায় দুর্বৃত্তের গুলিতে নিহত ১

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৪:২১ এএম

খুলনায় দুর্বৃত্তের গুলিতে নিহত ১

ফাইল ছবি

Advertisement

খুলনার রূপসায় মো. জাকির হোসেন (৪৩) নামে এক ইট-বালু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি রূপসা সদর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সাইদের বড় ভাই।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া এলাকায় হিরকের দোকানে বসে থাকা অবস্থায় এ ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন স্বল্পবাহিরদিয়া গ্রামের জলিল শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হেলমেট পরা কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে জাকির হোসেনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, দুর্বৃত্তরা জাকির হোসেনের মাথা লক্ষ্য করে গুলি করে। গুলির পর তারা ঘটনাস্থল ত্যাগ করে। 

স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি পেশায় একজন ইট-বালু ব্যবসায়ী ছিলেন। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জামিনে বেরিয়ে ফের অরাজকতা

সন্ত্রাসের অভয়ারণ্য খুলনা (শেষ পর্ব) জামিনে বেরিয়ে ফের অরাজকতা

সন্ত্রাসীদের গ্রেফতারে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন: মঞ্জু

সন্ত্রাসীদের গ্রেফতারে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন: মঞ্জু

নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার লাগিয়ে পাইকগাছায় কলেজ গেটে তালা

নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার লাগিয়ে পাইকগাছায় কলেজ গেটে তালা

অন্য মেয়ের সঙ্গে কথা বলায় প্রেমিককে ছুরিকাঘাতের অভিযোগ তরুণীর বিরুদ্ধে

অন্য মেয়ের সঙ্গে কথা বলায় প্রেমিককে ছুরিকাঘাতের অভিযোগ তরুণীর বিরুদ্ধে

খুলনায় কর্মসংস্থানে নতুন দিগন্ত

খুলেছে বন্ধ জুট মিলগুলো খুলনায় কর্মসংস্থানে নতুন দিগন্ত

খুলনায় লক্ষ্যভ্রষ্ট গুলিতে শিক্ষা অফিসের হিসাবরক্ষক আহত

খুলনায় লক্ষ্যভ্রষ্ট গুলিতে শিক্ষা অফিসের হিসাবরক্ষক আহত

আরও পড়ুন

অবশেষে আমির হামজার মাহফিল ঘিরে বিএনপি-জামায়াত সমঝোতা

অবশেষে আমির হামজার মাহফিল ঘিরে বিএনপি-জামায়াত সমঝোতা

রাঙ্গুনিয়ায় দুর্গম পাহাড়ে পুলিশের অভিযান, আটক ৬

রাঙ্গুনিয়ায় দুর্গম পাহাড়ে পুলিশের অভিযান, আটক ৬

খুলনায় দুর্বৃত্তের গুলিতে নিহত ১

খুলনায় দুর্বৃত্তের গুলিতে নিহত ১

অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে মীর মশাররফের স্মৃতিকেন্দ্র

অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে মীর মশাররফের স্মৃতিকেন্দ্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম