Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সন্দেহ পরকীয়ার

স্ত্রীর পায়ে শিকল দিয়ে প্রতিবেশীকে পুড়িয়ে হত্যার অভিযোগ

Icon

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পিএম

স্ত্রীর পায়ে শিকল দিয়ে প্রতিবেশীকে পুড়িয়ে হত্যার অভিযোগ

দক্ষিণ কেরানীগঞ্জ থানা

Advertisement

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রীকে শিকল দিয়ে ঘরে তালাবদ্ধ করে মো. শুক্কুর নামে এক অটোরিকশাচালককে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে সাদ্দামের বিরুদ্ধে। 

এ ঘটনায় মো. শুক্কুরের (৫০) ছেলে বাদী হয়ে বৃহস্পতিবার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাদ্দামসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত সাদ্দাম পলাতক রয়েছেন।

বুধবার ভোর ৪টার দিকে শুভাঢ্যা পূর্বপাড়া এলাকার হরিপদ দাসের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর দগ্ধ অবস্থায় শুক্কুরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই বাড়িতে পাশাপাশি কক্ষে ভাড়া থাকতেন শুক্কুর ও সাদ্দাম। শুক্কুর ওই বাসায় একাই থাকতেন এবং অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার বাসার পাশেই ছিল রিকশার গ্যারেজ। অন্যদিকে সাদ্দাম তার স্ত্রী আহ্লাদী বেগমকে নিয়ে বসবাস করতেন। স্ত্রীর সঙ্গে শুক্কুরের ঘনিষ্ঠতা রয়েছে—এমন সন্দেহে ক্ষুব্ধ ছিলেন সাদ্দাম। এ নিয়ে তাদের পরিবারে কলহ চলছিল।

এদিকে মৃত্যুর আগে ধারণ করা শুক্কুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে তাকে বলতে শোনা যায়, রাতে গ্যারেজে গাড়ি রেখে বাসায় এসে তিনি ঘুমিয়ে পড়েন। হালকা শীত থাকায় গায়ে কাঁথা মুড়িয়ে শুয়েছিলেন। ভোরের দিকে হঠাৎ নিজের সারা শরীরে আগুন জ্বলতে দেখেন।

অভিযুক্ত সাদ্দামের স্ত্রী আহ্লাদী বেগম দাবি করেন, শুক্কুরের সঙ্গে সম্পর্ক রয়েছে—এমন সন্দেহে স্বামী প্রায়ই তাকে মারধর করতেন। ঘটনার দিন বুধবার মধ্যরাতে সাদ্দাম তার পায়ে শিকল দিয়ে ঘরে তালাবদ্ধ করে বাইরে যান। যাওয়ার সময় সাদ্দাম বলেন, ‘আজকে ওরে (শুক্কুরকে) পুড়িয়ে মারুম।’ কিছুক্ষণ পর ফিরে এসে তিনি ঘুমিয়ে পড়েন। সকালে বাসা থেকে বের হওয়ার পর সাদ্দাম আর ফিরে আসেননি।

স্থানীয় বাসিন্দারাও জানান, পরকীয়ার সন্দেহে আহ্লাদীকে প্রায়ই মারধর করতেন সাদ্দাম।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহীন মিয়া জানান, মৃতের ছেলের করা মামলায় সাদ্দামসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে হত্যাকাণ্ডে সাদ্দামের সংশ্লিষ্টতার বিষয়টি উঠে এসেছে। তাকে গ্রেফতার করা গেলে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফেঁসে যাচ্ছেন সাবেক ডিসি-এডিসিসহ অনেকে

ফেঁসে যাচ্ছেন সাবেক ডিসি-এডিসিসহ অনেকে

মহাসড়কে ডাকাতি ঠেকাতে যে উদ্যোগ নিলেন এমপি

মহাসড়কে ডাকাতি ঠেকাতে যে উদ্যোগ নিলেন এমপি

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

নামের মিলে কারাবাস, অবশেষে মুক্ত আলমাস

নামের মিলে কারাবাস, অবশেষে মুক্ত আলমাস

ঢাবির ব্যবসা শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত ১

ঢাবির ব্যবসা শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত ১

আদাবরে পেট্রলবোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

আদাবরে পেট্রলবোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

আরও পড়ুন

মীর মশাররফের বাড়িতে সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের ঘোষণা সংস্কৃতিমন্ত্রীর

মীর মশাররফের বাড়িতে সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের ঘোষণা সংস্কৃতিমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ করার উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ করার উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী

১০০ আসনে নারীদের সরাসরি ভোট হওয়া উচিত: স্পিকার

১০০ আসনে নারীদের সরাসরি ভোট হওয়া উচিত: স্পিকার

ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০, এমপির কার্যালয় ভাঙচুর

ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০, এমপির কার্যালয় ভাঙচুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম