৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পিএম
গ্রেফতার অভিযুক্ত ডিম ব্যবসায়ী রামা দে। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
মুন্সীগঞ্জের শ্রীনগরে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে রামা দে (৫৩) নামে এক ডিম ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় শ্রীনগর উপজেলার আনন্দময়ী পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে শ্রীনগর বাজারে ডিমের ব্যবসা করে আসছিল।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে অভিযুক্ত রামা শ্রীনগর বাজারে তার ডিমের গোডাউনে আট বছরের এক শিশুকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণ করে। ঘটনার পর অর্থের বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন অভিযুক্ত রামা দে। সম্প্রতি ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শ্রীনগর বাজারসহ আশপাশের এলাকায় নিন্দা ও ক্ষোভের ঝড় ওঠে।
শ্রীনগর থানার ওসি আতাউর রহমান জানান, অভিযুক্ত রামা দে-কে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী শিশুটির দাদি বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছেন।

-6afb33d456af0.jpg)