Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুমিল্লায় ১ বিদেশি নাগরিকসহ ৬ মানব পাচারকারী আটক

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পিএম

কুমিল্লায় ১ বিদেশি নাগরিকসহ ৬ মানব পাচারকারী আটক

কুমিল্লায় ১ বিদেশি নাগরিকসহ ৬ মানব পাচারকারী আটক।

Advertisement

কুমিল্লায় ১ বিদেশি নাগরিকসহ ৬ মানব পাচারকারীকে আটক করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) রাতে সীমান্তের ব্রাহ্মণপাড়া ও সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন  এলাকায় যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়। 

মঙ্গলবার দুপুরে বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।  

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী, শশীদল এবং বৌয়ারাবাজার বিওপির দায়িত্বপূর্ণ এলাকায়  বিজিবি ও সংশ্লিষ্ট থানা পুলিশের সমন্বয়ে অভিযান চালানো হয়। 

আটক মানব পাচারকারীরা- মো. জীবন মিয়া (২৮), মো. খোকন (৪৮), মো. জিলানী (২৫), টুটুল খান টিটু (৩০), আপন (৩৩), শরীফুল ইসলাম (৩৩), আটককৃতরা ব্রাহ্মণপাড়া এবং সদর দক্ষিণ উপজেলার সীমান্ত এলাকার বাসিন্দা।      

এ ছাড়া অভিযানে নাজমা বেগম সাইকিয়া (৩১) নামের এক অনুপ্রবেশকারী বিদেশি নাগরিককে আটক করা হয়। তার বাড়ি ভারতের আসাম রাজ্যের সনিতপুর জেলার ডেকিয়াজুলি থানার পলাশ বস্তি পাথর গ্রামে।

কুমিল্লা-১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ বলেন,  আটককৃতরা চিহ্নিত মানব পাচারকারী। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মানব পাচার, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কুমিল্লায় নাশকতার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

কুমিল্লায় নাশকতার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

আ.লীগ ও সহযোগী সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার

আ.লীগ ও সহযোগী সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার

মেয়েকে নিয়ে বিরোধ, প্রকাশ্যে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা

মেয়েকে নিয়ে বিরোধ, প্রকাশ্যে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা

ব্রাহ্মণপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

ব্রাহ্মণপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

আ.লীগ-ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৩ কর্মকর্তা-কর্মচারী আটক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আ.লীগ-ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৩ কর্মকর্তা-কর্মচারী আটক

আরও পড়ুন

বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকাণ্ড ঘটিয়েছে: রিজভী

বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকাণ্ড ঘটিয়েছে: রিজভী

প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

কুমিল্লায় ১ বিদেশি নাগরিকসহ ৬ মানব পাচারকারী আটক

কুমিল্লায় ১ বিদেশি নাগরিকসহ ৬ মানব পাচারকারী আটক

বায়তুল মোকাররমের খতিবকে তওবা করতে বললেন আমির হামজা

বায়তুল মোকাররমের খতিবকে তওবা করতে বললেন আমির হামজা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম