Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে’

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৬:১১ পিএম

‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে’

নগরীর কাজীর দেউড়ি মোড়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

Advertisement

আওয়ামী লীগের নেতাকর্মীরা সরাসরি রাজপথে না নেমে ছিনতাইকারী, টোকাই ও কিশোর গ্যাংয়ের সদস্যদের অর্থের বিনিময়ে ভাড়া করে বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের এখন রাজপথে দেখা যায় না। হারানো বিজ্ঞপ্তি দিয়ে আওয়ামী লীগকে খুঁজতে হচ্ছে। তারা রাতের অন্ধকারে কিছু টোকাই দিয়ে ফ্লাইওভারের ওপর থেকে বোমা মারছে। এ ধরনের অপতৎপরতা চালিয়ে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা সফল হবে না। অগ্নিসংযোগ ও নৈরাজ্যের মাধ্যমে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টা বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে নগরীর কাজীর দেউড়ি মোড়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি।

নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে তিনি এ মিছিল ও সমাবেশের আয়োজন করেন। সকাল ৭টার আগেই কাজীর দেউড়ি মোড়ে বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপির নেতাকর্মীরা জমায়েত হতে থাকেন। তারা সেখানে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

কাজীর দেউড়ি গোল চত্বরে প্রতিবাদ সমাবেশের পর ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি আসকার দিঘির পাড় হয়ে জামাল খান মোড়, প্রেস ক্লাব হয়ে চেরাগী মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি।

ডা. শাহাদাত বলেন, দেশ থেকে বিতাড়িত হয়ে বিদেশে বসে অগ্নিসন্ত্রাস করছে পলাতক আওয়ামী লীগ। ২০২৪ সালের জুলাই-আগস্টে শিশু ও শিক্ষার্থীদের হত্যার পরও তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে দেশে এনে দ্রুত ফাঁসির রায় বাস্তবায়নের দাবি জানান তিনি।

সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ উল্লেখ করে ডা. শাহাদাত হোসেন বলেন, যারা বোমাবাজি করছে, লুটপাট করছে, থানা থেকে বিভিন্ন সরঞ্জাম লুট করছে, পুলিশের ওপর হামলা করছে, সাধারণ মানুষকে হত্যা ও নির্যাতন করছে এবং যানবাহনে আগুন দিচ্ছে, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে উল্লেখ করে ডা. শাহাদাত হোসেন বলেন, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামে বিএনপির নেতাকর্মীরা ১৭ বছর জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, ইয়াছিন চৌধুরী লিটন, আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম, সরফরাজ কাদের রাসেল, মহানগর বিএনপি নেতা মো. শাহ আলম, জিয়াউদ্দিন খালেদ চৌধুরী, আমিন মাহমুদ, হাজী নুরুল আকতার, মনজুর রহমান চৌধুরী, আলহাজ জাকির হোসেন, নূর হোসাইন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জমির উদ্দিন নাহিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, বিএনপি নেতা আব্দুল হালিম স্বপন, মোহাম্মদ ইদ্রিস আলী, শফিক আহমেদ, রমজু মিয়া, জাকির হোসেন, ওয়ার্ড বিএনপির হাজী নবাব খান, এস এম মুফিজ উল্লাহ, আলী আব্বাস খান, খন্দকার নুরুল ইসলাম, রাশেদ চৌধুরী, মো. হাসান, সাব্বির আহমেদ, সৈয়দ আবুল বশর, হাজী আবু ফয়েজ, নূর হোসেন নুরু, দিদারুল আলম, আলমগীর আলী, মোহাম্মদ সালাউদ্দিন, মো. সারোয়ার, চসিক জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দীন, নাসিরাবাদ শ্রমিকদলের সভাপতি আজিজ উদ্দিন মিন্টু, অঙ্গসংগঠনের নেতা নাছির উদ্দীন চৌধুরী নাসিম, আবদুল আহাদ রিপন, মহসিন কবির আপেল, আলিফ উদ্দিন রুবেল, বসিরুল ইসলাম পলাশ, সামিয়াত আমিন জিসান, তরিকুল ইসলাম তানভীর ও সালাউদ্দীন কাদের আসাদসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে

বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে

মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ, এবি পার্টির নিন্দা

মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ, এবি পার্টির নিন্দা

পলাতক ব্যক্তির ফিরে আসার দিবাস্বপ্ন সময়ের সেরা কৌতুক: খন্দকার মারুফ

পলাতক ব্যক্তির ফিরে আসার দিবাস্বপ্ন সময়ের সেরা কৌতুক: খন্দকার মারুফ

হাসিনার পরিকল্পনা কী, জানালেন সোহেল তাজ

হাসিনার পরিকল্পনা কী, জানালেন সোহেল তাজ

সিরাজগঞ্জে ছুরিকাঘাতে আ.লীগ নেতার মৃত্যু

সিরাজগঞ্জে ছুরিকাঘাতে আ.লীগ নেতার মৃত্যু

হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রীকে কারাগারে রাখার আবেদন

হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রীকে কারাগারে রাখার আবেদন

আরও পড়ুন

ফুলগাজীতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা নিক্ষেপ

ফুলগাজীতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা নিক্ষেপ

বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে

বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে

‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে’

‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে’

দাঁড়িয়ে থাকা চার বাসে গানপাউডার দিয়ে অগ্নিসংযোগ

দাঁড়িয়ে থাকা চার বাসে গানপাউডার দিয়ে অগ্নিসংযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম