Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দাঁড়িয়ে থাকা চার বাসে গানপাউডার দিয়ে অগ্নিসংযোগ

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পিএম

দাঁড়িয়ে থাকা চার বাসে গানপাউডার দিয়ে অগ্নিসংযোগ

দাঁড়িয়ে থাকা চার বাসে গানপাউডার দিয়ে অগ্নিসংযোগ

Advertisement

সিলেট মহানগরের চালিবন্দর এলাকায় গানপাউডার দিয়ে চারটি বাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সিলেট সরকারি আইন মহাবিদ্যালয়ের (ল’ কলেজ) সামনে এ ঘটনা ঘটে।

আগুনে সিলেট-তামাবিল রুটের ওই বাস চারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ল’ কলেজের সামনে দাঁড় করিয়ে রাখা বাসগুলোতে আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুন দেওয়ার তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) আফজাল হোসেন বলেন, কারা বা কী কারণে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে ঘটনাটিকে নাশকতা বলে ধারণা করছে পুলিশ।

তিনি আরও জানান, এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি খান মো. মঈনুল জাকির জানান, ঘটনাস্থল থেকে আলামত হিসেবে গানপাউডার উদ্ধার করা হয়েছে। জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। তিনি জানান, ঘটনাস্থলে প্রায় ৪০টি বাস ছিল, যার মধ্যে চারটিতে আগুন দেওয়া হয়েছে। ঘটনাস্থলের আশপাশে প্রচুর পরিমাণ গানপাউডার পড়ে ছিল উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, এসব গানপাউডার কিভাবে এলো।

কয়েস লোদী বলেন, সরকারের উন্নয়নমূলক কার্যক্রম বাধাগ্রস্ত করতে একটি চক্র এ ঘটনা ঘটিয়েছে। তাদের উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করা। জনগণের কাছে বিতাড়িত হয়ে তারা এখন দেশে অপতৎপরতা চালাচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তাহিরপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

তাহিরপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

সিলেটে হামে আরও ৩ শিশুর মৃত্যু

সিলেটে হামে আরও ৩ শিশুর মৃত্যু

ময়মনসিংহে ট্রেনে আগুন

ময়মনসিংহে ট্রেনে আগুন

আ.লীগের কেন্দ্রীয় নেতা মশিউরের বাড়িতে আগুন

আ.লীগের কেন্দ্রীয় নেতা মশিউরের বাড়িতে আগুন

চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন-ভাঙচুর, আটক ৮

চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন-ভাঙচুর, আটক ৮

মুকসুদপুর থানায় আগুন

মুকসুদপুর থানায় আগুন

আরও পড়ুন

ফুলগাজীতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা নিক্ষেপ

ফুলগাজীতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা নিক্ষেপ

বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে

বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে

‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে’

‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে’

দাঁড়িয়ে থাকা চার বাসে গানপাউডার দিয়ে অগ্নিসংযোগ

দাঁড়িয়ে থাকা চার বাসে গানপাউডার দিয়ে অগ্নিসংযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম