Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৬:১১ পিএম

বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে

অপহরণকৃত বিএনপি নেতা মনিরুল হক ফরাজি। ফাইল ছবি

Advertisement

বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল হক ফরাজিকে অপহরণের অভিযোগ উঠেছে   কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে খুলনা-মাওয়া মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় তার সঙ্গে থাকা বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসান হামলাকারীদের কবল থেকে প্রাণে বেঁচে ফিরে আসেন।

ঘটনার বিবরণ দিয়ে শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন জানান, তারা একটি প্রাইভেটকারে ঢাকা থেকে বাগেরহাটে ফিরছিলেন। পথে কয়েকটি স্থানে সড়কের উপর গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল। বাধা অতিক্রম করে ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে একদল অস্ত্রধারী তাদের গাড়ির গতিরোধ করে। পরে গাড়িতে ভাঙচুর চালিয়ে তাদের কাছে থাকা টাকা, মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।

তিনি অভিযোগ করেন, মোবাইল ও মানিব্যাগ তল্লাশির পর তাদের মারধর করা হয়। একপর্যায়ে তাকে ও গাড়িচালক হাসানকে ছেড়ে দেওয়া হলেও মনিরুল হক ফরাজিকে আটকে রাখে হামলাকারীরা। ফরাজির মোবাইলে প্রধানমন্ত্রী ও দলীয় কর্মকাণ্ডের ছবি দেখতে পেয়ে হামলাকারীরা তাকে বিএনপি নেতা হিসেবে শনাক্ত করে এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে তাকে জোর করে তুলে নিয়ে যায়।  

ময়েন আরও বলেন, হামলার পর তারা কোনো রকমে ঘটনাস্থল থেকে পালিয়ে প্রাণে রক্ষা পান। বর্তমানে তারা মোল্লাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশীদের কার্যালয়ে অবস্থান করছেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পাশাপাশি দলীয়ভাবে অপহৃত নেতার সন্ধানে তৎপরতা চালানো হচ্ছে।

বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম জানান, মনিরুল হক ফরাজিকে তুলে নেওয়ার বিষয়টি তাকে জানিয়েছেন শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন। তাকে উদ্ধারে প্রয়োজনীয় চেষ্টা চালানো হচ্ছে এবং বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, মনিরুল হক ফরাজিকে তুলে নেওয়ার বিষয়টি তিনি গণমাধ্যম ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে জেনেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে’

‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে’

অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহে বিএনপির মিছিল-সমাবেশ

অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহে বিএনপির মিছিল-সমাবেশ

পলাতক ব্যক্তির ফিরে আসার দিবাস্বপ্ন সময়ের সেরা কৌতুক: খন্দকার মারুফ

পলাতক ব্যক্তির ফিরে আসার দিবাস্বপ্ন সময়ের সেরা কৌতুক: খন্দকার মারুফ

হাসিনার পরিকল্পনা কী, জানালেন সোহেল তাজ

হাসিনার পরিকল্পনা কী, জানালেন সোহেল তাজ

সিরাজগঞ্জে ছুরিকাঘাতে আ.লীগ নেতার মৃত্যু

সিরাজগঞ্জে ছুরিকাঘাতে আ.লীগ নেতার মৃত্যু

হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রীকে কারাগারে রাখার আবেদন

হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রীকে কারাগারে রাখার আবেদন

আরও পড়ুন

ফুলগাজীতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা নিক্ষেপ

ফুলগাজীতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা নিক্ষেপ

বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে

বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে

‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে’

‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে’

দাঁড়িয়ে থাকা চার বাসে গানপাউডার দিয়ে অগ্নিসংযোগ

দাঁড়িয়ে থাকা চার বাসে গানপাউডার দিয়ে অগ্নিসংযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম