Logo
Logo
×

Advertisement

রাজনীতি

ফ্যাসিস্ট আ.লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনার’ হুঁশিয়ারি সাদিক কায়েমের

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পিএম

ফ্যাসিস্ট আ.লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনার’ হুঁশিয়ারি সাদিক কায়েমের

ডাকসু ভিপি সাদিক কায়েম। ছবি: সংগৃহীত

Advertisement

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকাল ৩টা ৪২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

ফেসবুক পোস্টে সাদিক কায়েম অভিযোগ করেন, ডাকসুর সাহিত্য সম্পাদক ও জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর এবং লুটপাট চালিয়েছে ‘ফ্যাসিস্ট লীগের সন্ত্রাসীরা’। এছাড়া গতকাল গভীর রাতে মোসাদ্দিকের ফুফুর বাড়িতেও কাপুরুষোচিতভাবে আগুন দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

হামলাকারীদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে ডাকসু ভিপি লেখেন, আগস্টে পালিয়ে যাওয়া দেশের শত্রুরা আবারও নতুন হিংস্রতা নিয়ে ফিরে এসেছে। চোরাগোপ্তা হামলা, অগ্নিসংযোগ ও সন্ত্রাসের মাধ্যমে তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ ঘোষণা করেছে।

পোস্টের শেষাংশে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আগামী ডিসেম্বরেই বাংলাদেশের জনগণ ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনা করবে, ইনশাআল্লাহ’।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শুক্রবার অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা

শুক্রবার অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা

ডাকসু নেতা মোসাদ্দিকের গ্রামের বাড়িতে হামলা-ভাঙচুর

ডাকসু নেতা মোসাদ্দিকের গ্রামের বাড়িতে হামলা-ভাঙচুর

১১ দলের শীর্ষ নেতারা জরুরি বৈঠকে

১১ দলের শীর্ষ নেতারা জরুরি বৈঠকে

প্রবাসের ঘাম, দেশের রাজনীতি এবং কাঠামোগত মেরামতের রূপরেখা: বাংলাদেশ যে পরিবর্তনের অপেক্ষায়

প্রবাসের ঘাম, দেশের রাজনীতি এবং কাঠামোগত মেরামতের রূপরেখা: বাংলাদেশ যে পরিবর্তনের অপেক্ষায়

‘মসজিদের কমিটি নিয়েও টানাটানি’

‘মসজিদের কমিটি নিয়েও টানাটানি’

‘শিক্ষাপ্রতিষ্ঠান হয়ে গেছে রাজনৈতিক আশ্রয়ের জায়গা’

‘শিক্ষাপ্রতিষ্ঠান হয়ে গেছে রাজনৈতিক আশ্রয়ের জায়গা’

আরও পড়ুন

ফ্যাসিস্ট আ.লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনার’ হুঁশিয়ারি সাদিক কায়েমের

ফ্যাসিস্ট আ.লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনার’ হুঁশিয়ারি সাদিক কায়েমের

জুলাই হত্যাচেষ্টা মামলায় কারাগারে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

জুলাই হত্যাচেষ্টা মামলায় কারাগারে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

বৃষ্টিতে ভিজে নাশকতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

বৃষ্টিতে ভিজে নাশকতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

আওয়ামী লীগকে ‘আন্তঃসীমান্ত সন্ত্রাসী’ আখ্যা সারজিস আলমের

আওয়ামী লীগকে ‘আন্তঃসীমান্ত সন্ত্রাসী’ আখ্যা সারজিস আলমের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম