শুক্রবার অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পিএম
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে শুক্রবার (২০ নভেম্বর) ঢাকা ত্যাগ করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। আগামী ২০-২৬ নভেম্বর এ দুই দেশে সফর করবেন বিরোধীদলীয় নেতা।
সফরকালে আমিরে জামায়াত অষ্ট্রেলিয়া সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করবেন এবং প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এছাড়াও মালয়েশিয়ায় প্রবাসীদের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি।
সফরসঙ্গী হিসেবে থাকবেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান ও বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম।
সফর শেষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিরোধীদলীয় নেতা দেশে ফিরবেন।

