Logo
Logo
×

Advertisement

রাজনীতি

‘মসজিদের কমিটি নিয়েও টানাটানি’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১১:০০ পিএম

‘মসজিদের কমিটি নিয়েও টানাটানি’

Advertisement

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আজকাল মসজিদের কমিটি নিয়েও রাজনীতি হয়। কী আশ্চর্য ব্যাপার। আমরা কী এই যন্ত্রণা থেকে বের হতে পারব না। এটা এখন গ্রাম বাংলার চিত্র নয়। শহরাঞ্চলে এটা বেশি হচ্ছে।

বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনের আলোচনায় অংশ নিয়ে জামায়াত আমির আরও বলেন, আমরা অনুরোধ করব, ধর্মের ব্যাপারটা যেন আমরা পবিত্র রাখতে পারি। এখানে যেন বিভাজন তৈরি না করি, রেষারেষি না করি।

তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব আমারও যদি কোনো ভুল থাকে আমাকে যেন খোলামেলা পরামর্শ দেন। চায়ের কাপে দাওয়াত দিয়ে উনি যেন একান্তে আমাকে বলেন, শুধরিয়ে দেন। আমি আপনাকে কথা দিচ্ছি- এরকম কিছু আমার মধ্যে থাকলে সংশোধন হবো ইনশাআল্লাহ। ঠিক অনুরূপভাবে আমি আশা করি, এই সংসদের সাড়ে ৩০০ সদস্য যার যার জায়গা থেকে এই ভূমিকাটা পালন করবেন।  

মাদ্রাসা ও মসজিদের কমিটিতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করে যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।

বক্তব্যের শেষে সরকারকে গঠনমূলক সমালোচনা সহ্য করার এবং তোষামোদকারীদের থেকে সতর্ক থাকার পরামর্শ দেন জামায়াত আমির। একই সঙ্গে নাগরিকদের কথায় কথায় ‘বিদেশি দালাল’ ট্যাগ দেওয়ার অপসংস্কৃতি বন্ধ করার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘শিক্ষাপ্রতিষ্ঠান হয়ে গেছে রাজনৈতিক আশ্রয়ের জায়গা’

‘শিক্ষাপ্রতিষ্ঠান হয়ে গেছে রাজনৈতিক আশ্রয়ের জায়গা’

‘বিশ্বের অন্য কোনো দেশ এত দালাল উৎপাদন করতে পারেনি’

‘বিশ্বের অন্য কোনো দেশ এত দালাল উৎপাদন করতে পারেনি’

‘যখন ফাল্গুন মাস আসে, তখন মুখে বলে কুহু কুহু’

‘যখন ফাল্গুন মাস আসে, তখন মুখে বলে কুহু কুহু’

‘চাঁদাবাজ আমি হলেও আমাকে হ্যান্ডকাপ পরান’

‘চাঁদাবাজ আমি হলেও আমাকে হ্যান্ডকাপ পরান’

শ্রমিকদের ন্যায্যমূল্য নির্ধারণের দাবি বিরোধীদলীয় নেতার

শ্রমিকদের ন্যায্যমূল্য নির্ধারণের দাবি বিরোধীদলীয় নেতার

সিন্ডিকেটের কালো থাবা ভেঙে দিতে হবে: বিরোধীদলীয় নেতা

সিন্ডিকেটের কালো থাবা ভেঙে দিতে হবে: বিরোধীদলীয় নেতা

আরও পড়ুন

‘মসজিদের কমিটি নিয়েও টানাটানি’

‘মসজিদের কমিটি নিয়েও টানাটানি’

প্রতিটি আসনে ফ্যাসিবাদ প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাব

প্রতিটি আসনে ফ্যাসিবাদ প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাব

বিদেশে বসে মানুষ হত্যাকারীদের ছাড় দেওয়া হবে না: রিজভী

বিদেশে বসে মানুষ হত্যাকারীদের ছাড় দেওয়া হবে না: রিজভী

‘শিক্ষাপ্রতিষ্ঠান হয়ে গেছে রাজনৈতিক আশ্রয়ের জায়গা’

‘শিক্ষাপ্রতিষ্ঠান হয়ে গেছে রাজনৈতিক আশ্রয়ের জায়গা’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম