Logo
Logo
×

Advertisement

রাজনীতি

বিদেশে বসে মানুষ হত্যাকারীদের ছাড় দেওয়া হবে না: রিজভী

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৩ পিএম

বিদেশে বসে মানুষ হত্যাকারীদের ছাড় দেওয়া হবে না: রিজভী

ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় নিহত উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লার জানাজায় অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

Advertisement

বিদেশে বসে মানুষ হত্যাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (১৮ নভেম্বর) বিকাল ৫টার দিকে ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় নিহত উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লার জানাজায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় নিহত রাজু মোল্লার জানাজায় আরও অংশ নেন- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এর আগে উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে শত শত নেতাকর্মী মিছিল নিয়ে বিএনপির পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশে অংশ নেন।

জানাজা-পূর্ব সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা। রাতের আঁধারে বিভিন্ন স্থানে হামলা করে মানুষ হত্যা করছে তারা। অন্যের আশ্রয়ে থেকে যারা দেশকে অস্থিতিশীল করছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, দেশের প্রতি তাদের কোনো মায়া নেই। তারা যা করছে, বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না। আর কত মানুষের চোখের পানি দেখব, সন্তানহারা মা-বাবার কান্না আর কত দেখতে হবে? রাজুকে যারা হত্যা করেছে, অবশ্যই তাদের বিচারের আওতায় আনা হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, নিক্সন চৌধুরী পার্শ্ববর্তী দেশে বসে দেশে অরাজকতা, সন্ত্রাসী কার্যক্রম ও জ্বালাও-পোড়াও করার নির্দেশ দিচ্ছেন। ভাঙ্গার কৃতীসন্তান রাজু মোল্লাকে যারা হামলা করে হত্যা করেছে, তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, রাজুকে যারা হত্যা করেছে, আমরা কাউকে ছাড়ব না। পার্শ্ববর্তী দেশে বসে দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করা হচ্ছে। এ বাংলার মাটিতে তাদের বিচার হবেই। আজ থেকে রাজুর পরিবারের সব দায়িত্ব আমি নিলাম।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নড়াইলে বিএনপির শোডাউনে হামলা, জাসাস নেতা নিহত

নড়াইলে বিএনপির শোডাউনে হামলা, জাসাস নেতা নিহত

সিলেটে মাঠে নেমেছে বিএনপির ৭ বিশেষ টিম

সিলেটে মাঠে নেমেছে বিএনপির ৭ বিশেষ টিম

সালথায় গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দেওয়ার চেষ্টা, থানায় অভিযোগ

সালথায় গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দেওয়ার চেষ্টা, থানায় অভিযোগ

গোপালগঞ্জে বিএনপির এমপি বাবরের হাসপাতালে ভাঙচুর-আগুন

গোপালগঞ্জে বিএনপির এমপি বাবরের হাসপাতালে ভাঙচুর-আগুন

বাবা বিএনপি নেতা, ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের নেতৃত্বে

বাবা বিএনপি নেতা, ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের নেতৃত্বে

পদত্যাগের কারণ জানালেন বিএনপি ও যুবদলের ৫ নেতা

পদত্যাগের কারণ জানালেন বিএনপি ও যুবদলের ৫ নেতা

আরও পড়ুন

বিদেশে বসে মানুষ হত্যাকারীদের ছাড় দেওয়া হবে না: রিজভী

বিদেশে বসে মানুষ হত্যাকারীদের ছাড় দেওয়া হবে না: রিজভী

‘শিক্ষাপ্রতিষ্ঠান হয়ে গেছে রাজনৈতিক আশ্রয়ের জায়গা’

‘শিক্ষাপ্রতিষ্ঠান হয়ে গেছে রাজনৈতিক আশ্রয়ের জায়গা’

এনসিপির বিবৃতি আ.লীগের অগ্নিসন্ত্রাস ও গ্রামীণ ব্যাংকে হামলা কঠোরভাবে দমন করতে হবে

আ.লীগের অগ্নিসন্ত্রাস ও গ্রামীণ ব্যাংকে হামলা কঠোরভাবে দমন করতে হবে

রাজধানীতে ছাত্রদলের প্রতিবাদী বাইক মিছিল

রাজধানীতে ছাত্রদলের প্রতিবাদী বাইক মিছিল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম